বৃহস্পতিবার দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে আইএসএফ (ISF)। ডায়মন্ড হারবারে বিরোধী মুখ হিসেবে নওশাদকে দেখা যাবে কিনা তা নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে আইনজীবী মজনু লস্করের নাম ঘোষণা করা হয়। এরপরই কিছুটা নড়েচড়ে বসেছে রাজনৈতিক মহলের একাংশ।
ঘাটাল লোকসভা কেন্দ্রের দাসপুর অঞ্চলে নির্বাচনী প্রচার করেন তৃণমূল প্রার্থী দেব (TMC Candidate Dev)। সাধারণ মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আপনাদের যদি মনে হয় ১০ বছর আমি সাংসদ হিসেবে কাজ করেছি তাহলে আপনারা জানেন কাকে ভোট দেবেন ২৫ মে।
হাড্ডাহাড্ডি লড়াই, প্রায় একমাসের সাজ সরঞ্জাম আয়োজন শেষ হয়েছে আজ। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন দেশের ৫ রাজ্যের মানুষ। কেউ একদিন কেউ বা টানা একমাসের ৮ দিন ধরে দফায় দফায় পালন করেছে ভোট উৎসব।
মিনাখাঁ-হিঙ্গলগঞ্জ থেকে পানিহাটি- বিধাননগর, ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বঙ্গ। ভোট মেটার পরেও একের পর এক হিংসা হানাহানির ঘটনা উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বসিরহাটের মিনাখাঁ ও হিঙ্গলগঞ্জ বিধানসভায়।