হাড্ডাহাড্ডি লড়াই, তবুও ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ বলছে বেশিরভাগ সমীক্ষা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হাড্ডাহাড্ডি লড়াই, প্রায় একমাসের সাজ সরঞ্জাম আয়োজন শেষ হয়েছে আজ। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন দেশের ৫ রাজ্যের মানুষ। কেউ একদিন কেউ বা টানা একমাসের ৮ দিন ধরে দফায় দফায় পালন করেছে ভোট উৎসব। সব মিলিয়ে আজ শেষ হয়েছে ৫ জায়গার বিধানসভা নির্বাচন। ফলাফল ২রা মে.। ইতিমধ্যেই ভোট শেষ হওয়ার পরেই সংবাদমাধ্যম গুলি সামনে এনেছে তাদের বুথ ফেরত সমীক্ষার ছবি। গত কয়েকঘন্টায় একাধিক সংবাদ মাধ্যমের সমীক্ষা বলছে এই মুহূর্তে এই রাজ্যের মানুষ পরিবর্তন চান না, চান প্রত্যাবর্তন।

আরও পড়ুনঃ বিজয়নের বিজয়ী হওয়ার ইঙ্গিত সব সমীক্ষায়, কেরলে লাল ঝড়ের পূর্বাভাস।

গোটা রাজ্য জুড়ে মোট ২৯৪ আসনে বাংলার বিধানসভা নির্বাচন হয়েছে একমাস ধরে। করোনা কাল, নির্বাচন কমিশনের উদাসীনতা, নিয়মাবলী, কেন্দ্রীয় বাহিনী, উত্তেজনা অশান্তি নিয়ে পেরিয়েছে ৮ দফা। মিটিং মিছিলে বেড়েছে করোনার সংক্রমণ, দোষারোপ করেছে একদল অন্য দলকে। কিন্তু সাধারণ মানুষ, যাঁরা আসলে প্রয়োগ করছেন নিজেদের গণতান্ত্রিক অধিকার কী ভাবছেন তাঁরা। বুথ ফেরত সমীক্ষা তারই একটা আভাস।

রাজ্য জুড়ে একাধিক সংবাদ মাধ্যম এবং সংস্থার বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে আগামী পাঁচ বছরের জন্য বাংলা ‘নিজের মেয়েকেই’ চায়। ২৯৪ টি আসনের মধ্যে বেশিরভাগ আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। গেরুয়া শিবিরের পাল্লা আগের তুলনায় একটু ভারী হলেও কার্যত বিরোধী দলের আসনেই থাকতে হবে তাদের। অপরদিকে বাম কংগ্রেস মোর্চা জোট এবারেও খুব বেশি সুবিধা করতে পারবে না বলেই মনে করছে সমীক্ষা।

দেখা যাক সংবাদ মাধ্যম এবং সংস্থা অনুযায়ী সমীক্ষার ফল।
টাইমস নাও এর সমীক্ষা বলছে ২১এর ভোট ২৯৪ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৫৮টি আসন বিজেপি পেতে পারে ১১৫ এবং সংযুক্ত মোর্চা ১৯। টিভি ৯ এর সমীক্ষায় কম বেশি একই। তাদের সমীক্ষায় তৃণমূলের ঝুলিতে যেতে পারে ১৪২-১৫২, বিজেপি ১২৫-১৩৫ এবং মোর্চা ১৬-২৬
রিপাবলিক বাংলার সমীক্ষায় বাংলায় এগিয়ে থাকছে গেরুয়া শিবির, সমীক্ষা বলছে এই নির্বাচন তৃণমূল পাবে ১২৬-১৩৬ অপরদিকে বিজেপির ঝুলিতে যাবে ১৩৮-১৪৮টি আসন, আর সংযুক্ত মোর্চার ভাগে থাকে ২-৮টি কেন্দ্র। পি – মার্কস এর সমীক্ষায় তৃণমূল পেতে করে ১৫২-১৭২ বিজেপি পেতে পারে ১১২-১৩২এবং মোর্চার ঘরে যাবে ১০-২০ টি আসন কমবেশি। CNN এর সমীক্ষা বলছে তৃণমূল কংগ্রেস ২৯৪এ পাবে ১৬২, সেখানে গেরুয়া শিবির পাবে ১১৪ এবং মোর্চা ১৫। NDTV এর বুথ ফেরত সমীক্ষাতেও এগিয়ে তৃণমূল। তৃণমূল কংগ্রেস তাদের মতে পেতে পারে ১৬৪-১৭৬ টি আসন, বিজেপি পেতে পারে ১০৫-১১৫ এবং সংযুক্ত মোর্চা হাসিল করতে পারে ১-১৫ টি আসন কমবেশি।

ABP সিএনএক্স এর হিসেবে তৃণমূল পেতে পারে ১৫৭ থেকে ১৮৫ টি আসন, বিজেপি পেট পারে ৯৬-১২৫ টি আসন এবং সংযুক্ত মোর্চা পেতে পারে ৮-১৬ টি আসন। ABP সি ভোটারের সমীক্ষায় প্রায় একই ফলাফল জানিয়েছে, তৃণমুলের ঝুলিতে তাদের হিসেবে যেতে পারে ১৫২-১৬৪ টি আসন, বিজেপির ঝুলিতে যেতে পারে ১০৯-১২১ এবং সংযুক্ত মোর্চা পেতে পারে ১৪-১৫টি আসন। নজরবন্দির সমীক্ষায় তৃণমূল পেতে পারে ১৬৭ টি আসন, বিজেপি পেতে পারে ৮৬ এবং সংযুক্ত মোর্চা পেতে পারে ৩৬ টি আসন।

হাড্ডাহাড্ডি লড়াই, তবে এখনো পর্যন্ত যেসব সংবাদ মাধ্যমের বুথ ফেরত সমীক্ষার হিসেব সামনে এসেছে তাতে আন্দাজ করা যাচ্ছে সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আগামী ৫ বছরের জন্য নবান্নে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস। বাকি এবার অন্যায়ের প্রতিবাদ নাকি বাংলা নিজের মেয়েকেই চায়, কোন স্লোগান আসল বাজিমাত করবে তা জানা যাবে আগামী ২রা মে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত