বিজয়নের বিজয়ী হওয়ার ইঙ্গিত সব সমীক্ষায়, কেরলে লাল ঝড়ের পূর্বাভাস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজয়নের বিজয়ী হওয়ার ইঙ্গিত সব সমীক্ষায়, কেরলে লাল ঝড়ের পূর্বাভাস। তাঁর সরকারের বিরুদ্ধে করোনা আক্রান্তের সংখ্যা লুকিয়ে ফেলার অভিযোগ নেই,বরং ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলে বিজয়নের কেরলে৷ কোভিড-১৯এর বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারির পর যেমন কেরল সরকার করোনার বিরুদ্ধে যুদ্ধ জয়ের প্রস্তুতি নিয়েছে। সরকারি পদক্ষেপ দ্রুত কার্যকর করেছে এবং সাফল্য পেয়েছে৷ কেরলের সাধারণ মানুষ ধন্য ধন্য করছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সদিচ্ছা কে।

আরও পড়ুনঃ সেরামের পর ভারত বায়োটেক, কোভ্যাক্সিন পিছু দাম কমালো ২০০ টাকা

যেভাবে মাঠে ঘাটে না বেরিয়ে প্রশাসন এবং স্বাস্থকর্মীদের নিয়ন্ত্রনের মাধ্যমে জনগন কে সুরক্ষিত করেছেন তিনি তা এক কথায় মিরাকেল। বিজয়নের সেই মিরাকেল এবার মিরাকেল ঘটাতে চলেছে কেরলে। সাধারণত কেরলে প্রতি ৫ বছর ছাড়া সরকারের ক্ষমতা বদল হয়। কিন্তু এবারের পূর্বাভাস বলছে দ্বিতীয়বারের জন্যে কেরলে বিজয়নের জয় সুনিশ্চিত। ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় দেখা গিয়েছে বাম জোট জিততে পারে ১০৪-১২০ আসনে। ইউডিএফ পেতে পারে ২০-৩৬ আসন। বিজেপি পেতে পারে ০-২ আসন।

সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত, বামেরা বা এলডিএফ পেতে পারে ৭৪টি আসন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ পেতে পারে ৬৫টি আসন। বিজেপি সর্বোচ্চ ১টি আসন পেতে পারে। টুডেজ চাণক্যর সমীক্ষা বলছে, কেরলে বামেরা বিরাট গরিষ্ঠতা নিয়ে জিতবে। তাদের সমীক্ষা অনুযায়ী বামেরা পেতে পারে ৯৩-১১১টি আসন। কংগ্রেস পেতে পারে ২৬-৪৪টি আসন। বিজেপি পেতে পারে ০-৬টি আসন।

বিজয়নের বিজয়ী হওয়ার ইঙ্গিত সব সমীক্ষায়, কেরলে লাল ঝড়ের পূর্বাভাস। রিপাবলিক সিএনএক্সের সমীক্ষায় দেখা গিয়েছে, এলডিএফ পেতে পারে ৭২-৮০ আসন, ইউডিএফ পেতে পারে ৬২ থেকে ৬৮ আসন। দেশের সব কটি সংস্থার ইঙ্গিত কেরলে বামেদের জয় কার্যত সুনিশ্চিত। দক্ষিণের এই রাজ্যে মুছে যাওয়ার পথে বিজেপি। এখন দেখার প্রকৃত ফল ঘোষণার পর কতটা মেলে সমীক্ষা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন