কাল ছিল কিং খানের জন্মদিন। প্রত্যেক বছরের মতো এই বছরেও মন্নতের সামনে নিজের ভক্তদের দেখা দিয়েছিলেন শাহরুখ খান। প্রতিবারের মতো এবারও হাজার হাজার অগণিত ভক্ত তার বাড়ির সামনে ভিড় জমিয়েছিল। তবে এই কি কান্ড? এই বছর নিজের পছন্দের অভিনেতাকে দেখতে গিয়ে ভক্তদের সাথে ঘটে গেলে অঘটন। বহু ভক্তের খোঁয়া যায় ফোন থেকে শুরু করে দামি দামি জিনিসপত্র। এবার ভক্তরা বাধ্য হয়ে দায়ের করলেন FIR।
আজ, ২ নভেম্বর বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিনে মুক্তি পেল এই ছবির প্রথম টিজার। শাহরুখ-রাজকুমার হিরানি জুটি যে কামাল করবে তা আগে থেকেই ধরা ছিল। তবে আরও একটি চমক আছে ছবিতে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেল অভিনেতা ভিকি কৌশলকে।
শাহরুখ খানের জন্মদিনে মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত বহু প্রতীক্ষিত ডাঙ্কি ছবির টিজার। জানা গিয়েছে, আজ বলিউড বাদশা ৫৮ বছর পূর্ণ করলেন তাই এই ছবির টিজারটিও ৫৮ সেকেন্ডের হবে।
শাহরুখ খান এর উত্তরে লিখেছেন, “আমি @imVkohli-কে ভালোবাসি। ও আমার খুব আপন। এবং আমি সব সময়ে ওর ভালোর জন্য প্রার্থনা করি....ভাই ও আমার জামাইয়ের মতো”। অনুষ্কা শর্মার জন্য শাহরুখ এই মন্তব্য করেছেন। অনুষ্কাও কিং খানের কাছের। সেই হিসাবেই বিরাট কোহলিকে জামাই বলে অভিহিত করেছেন তিনি।
দীর্ঘ চার বছর পর প্রত্যাবর্তন করেছেন শাহরুখ খান। এতসহজে মাঠ ছাড়ার পাত্র নন কিং খান। চলতি বছরের প্রথমেই দর্শকদের উপহার দিয়েছিলেন পাঠান। পাঠানের সেই সাফল্য আকাশছোঁওয়া তা বলার অপেক্ষা রাখে না। বক্সঅফিসে কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। তার পর জওয়ান সেই ছবিও ১০০০ কোটির ব্যবসা করেছিল। এবার তার পরবর্তী টার্গেট ‘ডাঙ্কি’।
অভিনয় আসার কথা কোনদিনই ভাবেননি নয়নতারা। ঘটনাচক্রে বিনোদন জগতে তার অভিষেক ঘটে। এরপর ধীরে ধীরে নিজের যোগ্যতায় দক্ষিণী বিনোদন জগতে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেন এই অভিনেত্রী। তবে দক্ষিণী দুনিয়ায় কাজ করেই তিনি থেমে থাকেননি। এবার তার লক্ষ বলিউড। শাহরুখের ছবিতে দেখা গেছে তাকে। কিন্তু সেই চরিত্র কেন গুরুত্ব পেল না।