Shah Rukh Khan: বিরাট আমার জামাই! কোহেলি কে নিয়ে কিং খানের এই মন্তব্যের কারণ কী?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জওয়ান সিনেমার আকাশ ছোঁয়া সাফল্য। বক্স অফিসে ঝড় তুলে একের পর এক রেকর্ড ভেঙে শাহরুখ আরও একবার প্রমাণ করছেন কেন তিনি ‘কিং খান’। এরই মধ্যে শাহরুখ খানের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তোলপার নেট দুনিয়া। শুরু নানা রকমের আলচনা।

আরও পড়ুন: নতুন ফন্দি আঁটতে ব্যস্ত শাহরুখ, লক্ষ্য ‘ডাঙ্কি’র সাফল্য

আর যেটা বলেছেন শাহরুখ তা চর্চা হওয়ার মতনই। কারণ ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিকে নিজের জামাইয়ের মতন বলেছেন শাহরুখ খান। আর এক মহাতারকা অপর মহাতারকা সম্পর্কে এমন মন্তব্য করলে তা ভাইরাল হবে না তা হয় নাকি।

4 23

বুধবার এক্স হ্যান্ডলে শাহরুখ খান তাদের ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। এক ভক্ত শাহরুখ খানকে লিখেছেন, ‘বিরাট কোহলি সম্পর্কে কিছু বলুন, কারণ রোজই আমরা দেখছি আপনাদের ভক্তদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ চলছে ৷

বিরাট আমার জামাই! কোহেলি কে নিয়ে কিং খানের এই মন্তব্যের কারণ কী?

5 24

শাহরুখ খান এর উত্তরে লিখেছেন, “আমি @imVkohli-কে ভালোবাসি। ও আমার খুব আপন। এবং আমি সব সময়ে ওর ভালোর জন্য প্রার্থনা করি….ভাই ও আমার জামাইয়ের মতো”। অনুষ্কা শর্মার জন্য শাহরুখ এই মন্তব্য করেছেন। অনুষ্কাও কিং খানের কাছের। সেই হিসাবেই বিরাট কোহলিকে জামাই বলে অভিহিত করেছেন তিনি।

6 24

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত