Dunki: নতুন ফন্দি আঁটতে ব্যস্ত শাহরুখ, লক্ষ্য ‘ডাঙ্কি’র সাফল্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ চার বছর পর প্রত্যাবর্তন করেছেন শাহরুখ খান। এতসহজে মাঠ ছাড়ার পাত্র নন কিং খান। চলতি বছরের প্রথমেই দর্শকদের উপহার দিয়েছিলেন পাঠান। পাঠানের সেই সাফল্য আকাশছোঁওয়া তা বলার অপেক্ষা রাখে না। বক্সঅফিসে কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। তার পর জওয়ান সেই ছবিও ১০০০ কোটির ব্যবসা করেছিল। এবার তার পরবর্তী টার্গেট ‘ডাঙ্কি’।

আরও পড়ুনঃ ‘একে কোথা থেকে খুঁজে পেলে’, মিমির সঙ্গে কাজ করে কী বলেছিলেন সৌমিত্র!

তবে ‘ডাঙ্কি’ কী পাঠান এবং জওয়ানের মতই সাফল্য পাবে? এই নিয়ে অনুরাগীদের মধ্যে দ্বন্ধ না থাকলেও কিন্তু শাহরুখ কিছুটা দ্বন্ধে রয়েছে। তাই ডাঙ্কির সাফল্যের জন্য তিনি একের পর এক নতুন ফন্দি আঁটছেন।

101836785

চলতি বছরের ২২ শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ডাঙ্কি। ছবি নির্মাতারা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও বলিউডের অন্দর থেকে কানাঘুষো এমনটাই খবর পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে বিশ্ববাজারে ভারতে মুক্তির একদিন আগেই মুক্তি পাবে এই ছবি।

নতুন ফন্দি আঁটতে ব্যস্ত শাহরুখ, ডিসেম্বরে মুক্তি পাবে ছবি

MV5BYjZlYzU2YzYtMzQwOC00N2EyLTlkZTUtOThjNzQ1MzdmYjY4XkEyXkFqcGdeQXVyMTAyMzYwMjM0. V1 FMjpg UX1000

২১শে ডিসেম্বরেই ছবির শুভমুক্তি। এইদিন সকাল থেকে রাত অবধি চলবে ছবির শো। রাজকুমার হিরানি পরিচালিত সেই ছবি ‘জওয়ান’ কেও ছাপিয়ে যাবে বলে ধারনা করা হচ্ছে। এখন অপেক্ষা শুধু ডিসেম্বরের। ‘ডাঙ্কি’ নিয়ে খুব বেশি তথ্য এখনও অবধি সামনে আসেনি। তবে খুব তাড়াতাড়ি ‘ডাঙ্কি’ নিয়ে বিভিন্ন তথ্য ছবি নির্মাতাদের তরফ থেকে পাওয়া যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর