২১ শে ডিসেম্বরে মুক্তি পেয়েছে কিং খান অভিনীত ছবি ‘ডাঙ্কি’। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি নিয়ে দর্শকদের উত্তেজনার শেষ ছিল না। আজ সকালে কলকাতাতে সিনেমাটির ফার্স্ট শো ছিল সকাল সাতটায়। এই ছবিতে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে ভিকি কৌশল এবং বোমান ইরানীকে।
আগামী মাসের শুরুতেই আয়োজিত হতে চলেছে কলকাতা চলচ্চিত্র উৎসব। চলতি বছরে রয়েছে একটি বড় চমক। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সলমন খান। তবে আসতে পারছেন না অমিতাভ বচ্চন ও শাহরুখ খান।
আজ, ২ নভেম্বর বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিনে মুক্তি পেল এই ছবির প্রথম টিজার। শাহরুখ-রাজকুমার হিরানি জুটি যে কামাল করবে তা আগে থেকেই ধরা ছিল। তবে আরও একটি চমক আছে ছবিতে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেল অভিনেতা ভিকি কৌশলকে।
শাহরুখ খানের জন্মদিনে মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত বহু প্রতীক্ষিত ডাঙ্কি ছবির টিজার। জানা গিয়েছে, আজ বলিউড বাদশা ৫৮ বছর পূর্ণ করলেন তাই এই ছবির টিজারটিও ৫৮ সেকেন্ডের হবে।
দীর্ঘ চার বছর পর প্রত্যাবর্তন করেছেন শাহরুখ খান। এতসহজে মাঠ ছাড়ার পাত্র নন কিং খান। চলতি বছরের প্রথমেই দর্শকদের উপহার দিয়েছিলেন পাঠান। পাঠানের সেই সাফল্য আকাশছোঁওয়া তা বলার অপেক্ষা রাখে না। বক্সঅফিসে কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। তার পর জওয়ান সেই ছবিও ১০০০ কোটির ব্যবসা করেছিল। এবার তার পরবর্তী টার্গেট ‘ডাঙ্কি’।
শাহরুখ খান এবং আমির খান, এই দুইখানের বন্ধুত্বের কথা কারোরই অজানা নয়। তাদের দুজনেরই প্রায় একই সঙ্গে বলিউডে অভিষেক ঘটেছে। দুজনেরই প্রায় বলিউডে কয়েক দশক কেটে গিয়েছে। এর আগে একাধিকবার শাহরুখের মন্নতে গিয়েছিলেন আমির। কিন্তু সম্প্রতি আমির এবং শাহরুখকে নিয়ে এক বিস্ফোরক ঘটনা সামনে এলো।