সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় রবিবার, ছুটির দিনে ট্রেন ও মেট্রো কম চলাচল করে। তবে আগামী রবিবার চলবে অতিরিক্ত ট্রেন। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূর্ব রেল ও কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
শুক্রবার দেশজুড়ে হাওড়া-শিয়ালদহ থেকে আজ বাতিল হল মোট ৩০৭টি ট্রেন। কুয়াশার কারণে একাধিক লোকাল, এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল করেছে রেল। আবার যাত্রীদের জন্য নির্ধারিত সময়ের থেকে আরো কিছুক্ষণ পরে ছাড়বে ট্রেনগুলো। ফলে বেশ ভালই দুর্ভোগ পোহাতে হবে যাত্রীদের।
সেই তালিকায় রয়েছে, মালদা টাউন-শিয়ালদহ গৌড় এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল, নিউ আলিপু্রদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস, আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস সহ আরও কয়েকটি দূরপাল্লার ট্রেন।
হাওড়া স্টেশনের সব প্লাটফর্ম থেকেই ১২ বগির ট্রেন চললেও রাজ্যের অন্য বড় স্টেশন শিয়ালদহে সেই সুবিধা নেই। এক নম্বর প্লাটফর্মে ১২ বগির ট্রেন দাঁড়ানোর জায়গা থাকলেও দুই থেকে পাঁচে সেই সুবিধা নেই। কারণ, এই প্লাটফর্মগুলির দৈর্ঘ্য কম। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ১২ কোটি টাকা খরচ করে এই চারটি প্লাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো হবে। এর ফলে এখন যেখানে টিকিট কাউন্টার রয়েছে তা থাকবে না।
শিয়ালদা মেট্রোর ভাড়া ঠিক করল কর্তৃপক্ষ, জানুন কতটা বাড়ল বা কমল... ৫ টাকা নয়, শিয়ালদহ স্টেশন (Sealdah Metro) থেকে মেট্রোয় পা দিলেই খসাতে হবে ১০ টাকা। পূর্ব এবং পশ্চিম দু’দিকের পরবর্তী স্টেশনের দূরত্বই দু’কিলোমিটারের বেশি হওয়ায় সর্বনিম্ন পাঁচ টাকার টোকেন এই স্টেশনে থাকছে না।
বেলাগাম করোনা সংক্রমণের জের, শিয়ালদা ডিভিশনে বাতিল করা হল ১০৮টি লোকাল ট্রেন! করোনার ছোবলের প্রভাব পড়ল বাংলার রেল পরিষেবায়। যত দিন গড়াচ্ছে, হাওড়া ও শিয়ালদা শাখায় রেলকর্মীদের মধ্যে সংক্রমণ মাথাচাড়া দিচ্ছে।