শৌচালয়ের জল ব্যবহার পনিরে! ধুন্ধুমার শিয়ালদহ স্টেশনে

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শৌচালয়ের জল পনিরকে তাজা রাখতে ব্যবহার করা হচ্ছে, রাগে গজগজ করছে শিয়ালদহ স্টেশনের যাত্রীরা। গোটা দেশ বিগত প্রায় এক বছর ধরেই করোনার প্রকোপে ধুঁকছে। ভারতের করোনা পরিস্থিতিও এখনো স্বাভাবিক হয়নি। আরও সর্তকতা অবলম্বন প্রয়োজন বর্তমান পরিস্থিতিতে। তবে দিন যতই এগোচ্ছে করোনা নিয়ে মানুষের সর্তকতা আরো কমছে।

আরও পড়ুনঃ মোদীর জনসভার আগে পোস্টার, ব্যানার, হোর্ডিং ছেঁড়ার অভিযোগ, উত্তপ্ত খড়গপুর

মানুষের অস্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যেসই ক্রমাগত মৃত্যুফাঁদ হয়ে দাঁড়াচ্ছে। এরই মধ্যে কলকাতা শিয়ালদহ স্টেশন চত্বর আবার শিয়ালদহ স্টেশনের পনির বাজারকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠল।শিয়ালদহের মতো গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত স্টেশনের পনির বাজার বসাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে স্বভাবতই বেশ ক্ষোভ রয়েছে। রোজ বিকেলে হলদিরাম স্টলের সামনে বসে এই বাজার। এরফলে যাত্রীদের যাতায়াতে অত্যন্ত অসুবিধা হয়।

এইবার স্টেশন সংলগ্ন শৌচালয়ের জল ব্যবহার করে পনির সতেজ রাখার প্রচেষ্টাকে কেন্দ্র করে ধুন্ধুমার হয়ে উঠলো স্টেশন চত্বর। ব্যবসায়ীরা শৌচালয়ের জল ব্যবহার করেই পনিরের মতো খাদ্য সামগ্রী সতেজ রাখার কাজ চালিয়ে যাচ্ছেন। সেই পনির কিনতেই আবার ভিড় উপচে পড়ছে স্টেশন চত্বরে। ঘটনাটি হাতেনাতে ধরে ফেলেছেন যাত্রীরা। বিষয়টি স্টেশন কর্তৃপক্ষের নজরেও এনেছেন তারা।

শৌচালয়ের জল ব্যবহার পনিরে! ধুন্ধুমার শিয়ালদহ স্টেশনে। তবে পনির ব্যবসায়ীদের দাবি, আরপিএফের থেকে মিলছে ছাড়। যার ফলে চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশেই খাদ্যসামগ্রীর দেদার ব্যবসা চলছে। উল্লেখ্য, ট্রেনে কিংবা স্টেশনে এইভাবে পনিরের মতো খাদ্য সামগ্রী আনা-নেওয়া কিংবা বেচাকেনা করা বেআইনি। তবুও কিছু অসাধু ব্যবসায়ী আইনকে বুড়ো আঙুল দেখিয়েই ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর