নজরবন্দি ব্যুরোঃ ভোটের আগে আজ ফের রাজ্জে মোদী। আজ খড়্গপুরের বিএনআর ময়দানে জনসভা করবেন নরেন্দ্র মোদী। অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রীর জনসভার পূর্বেই মঞ্চের কাছে থাকা প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার, ব্যানার, হোর্ডিং ছিঁড়ে ফেলা হয়েছে। এই ঘটনায় বিজেপি অভিযুক্ত করেছে তৃণমূলকে। তবে, বিজেপির অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল।
আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুরে দিদি খড়গপুরে মোদি, আজ দুই জেলায় হাইভোল্টেজ সভা।
এই ঘটনায় মন্তব্ব করতে গিয়ে রাজ্জ বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, তৃণমূল পোস্টার ছেঁড়ার দলে পরিণত হয়েছে। হারের ভয়ে দিশাহারা।শনিবার পশ্চিম মেদিনীপুরের ১৫ টি এবং ঝাড়গ্রামের ৪ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে খড়গপুরে বিশাল জনসভা প্রধানমন্ত্রী মোদীর। ১০.৪৫ নাগাদ ট্রাফিক রিক্রিয়েশন মাঠে তাঁর কপ্টার নামবে। সেখান থেকে ২ কিমি দূরেই সভাস্থল বিএনআর ময়দান।
সেখানে সকাল ১১টা নাগাদ জনসভা শুরু হওয়ার কথা। আর তার আগে শুক্রবার বাংলার মানুষের উদ্দেশে উন্নয়নের ডাক দিয়ে টুইট করেছেন তিনি। লিখেছেন, ”পশ্চিমবঙ্গে বিজেপির জয় ওই রাজ্যে উন্নয়নের নতুন যুগের সূচনা করবে। একই সঙ্গে তৃণমূলের হুমকি ও গা-জোয়ারি রাজনীতির অবসান ঘটাবে।”



