পূর্ব মেদিনীপুরে দিদি খড়গপুরে মোদি, আজ দুই জেলায় হাইভোল্টেজ সভা।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পূর্ব মেদিনীপুরে দিদি খড়গপুরে মোদি, আজ দুই জেলায় হাইভোল্টেজ সভা। রাজ্যে নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে ভোটের প্রচার। এদিকে অমিত শাহ থেকে স্মৃতি ইরানি ভিড় না হওয়ার কারনে বাতিল হচ্ছে বিজেপির একের পর এক নির্বাচনী প্রচারসভা। ফলে ভোট দোরগোড়ায় আসার মুহূর্তে বেশ চাপে রাজ্য বিজেপি। এমন অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লীতে একের পর এক বৈঠক করছেন রাজ্য নেতাদের সঙ্গে।

আরও পড়ুনঃ ভারতীয় রেলে লক্ষাধিক শূন্যপদে নিয়োগ, আবেদন করুন তাড়াতাড়ি

হালে পানি ফেরাতে ভরসা সেই নরেন্দ্র মোদী। তাই সব কাজ ফেলে বারবার তিনি ছুটে আসছেন রাজ্যে জনসভা করতে। গত পরশুর পর তাই আজ আবার রাজ্যে এসে সভা করবেন প্রধানমন্ত্রী। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে নির্বাচনী সভা করবেন তিনি। প্রসঙ্গত ১ এপ্রিল দ্বিতীয় দফাতেই ভোট রয়েছে খড়গপুরে। খড়গপুরের তারকা প্রার্থী হিরণ চ্যাটার্জির সমর্থনে আজ জনসভা করবেন নরেন্দ্র মোদী। খড়গপুর জিততে মরিয়া বিজেপি। এর আগে অমিত শাহ এখানে সভা করলেও সেই সভা বিশেষ জমেনি।

তাই সেখানে এবার আসরে নামতে হচ্ছে খোদ প্রধানমন্ত্রীকে। এদিকে হুইলচেয়ারে বসেই একের পর এক জেলায় ম্যারাথন ইনিংস খেলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরের দিন থেকেই তিনি একের পর এক জেলায় পর পর সভা করছে। পুরুলিয়া, বাঁকুড়ার পর আজ তিনি আসছেন পূর্ব মেদিনীপুরে। সেখানে ৩টি জনসভা করবেন তৃণমূল নেত্রী। শুভেন্দু অধিকারীর শক্তঘাঁটি হলদিয়া, পাঁশকুড়া এবং খেজুরিতে আজ জনসভা করবেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের সব আসন জিততে চাইছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শুভেন্দু অধিকারীর তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর থেকেই এই জেলার সব আসনেই কার্যত প্রেস্টিজ ফাইট তৃণমূল এবং বিজেপির মধ্যে।

পূর্ব মেদিনীপুরে দিদি খড়গপুরে মোদি, আজ দুই জেলায় হাইভোল্টেজ সভা। শেখ সুফিয়ান, অখিল গিরি, সৌমেন মহাপাত্রের মতো পুরনো নেতাদের উপর আস্থা রেখেই আসন্ন বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের সব আসনে বিজেপিকে হারাতে মরিয়া হয়ে উঠেছেন মমতা ব্যানার্জি। এবার দলীয় সংগঠনের জোরকে কাজে লাগিয়ে জয়ের ফসল তুলে ধরতে চাইছেন তিনি। আজ দুই জেলা সভা থেকে দুই হেভিওয়েট কি বার্তা দেন সেদিকেই আজ চোখ থাকবে রাজ্যবাসীর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর