নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় রেলে লক্ষাধিক শূন্যপদে নিয়োগ, করোনা আবহে দেশস্র বেকার সঙ্খা বেরেছে, কাজ হারিয়েছে বহু মানুষ, আর এরই মধ্যে প্রায় ২ লক্ষ ৮০ হাজার শূন্যপদে কমী নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। সম্প্রতি উত্তর-মধ্য রেলওয়ে ডিভিশন বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে ১৭ই মার্চ ২০২১ থেকে।
আরও পড়ুনঃ এখনও প্রচারে পা রাখেনি মিম, আদৌকি নির্বাচনে লড়ছে ওয়েইসির দল? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে
এবং আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৬ই এপ্রিল। রেলের এই চাকরিতে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে উত্তর রেলওয়েতে। সেখানে মোট শূন্যপদের সংখ্যা ৩৮ হাজার ৪৪৮টি, মধ্য রেলে সেই শূন্যপদ রয়েছে ২৬ হাজার ৯৫৭টি, দক্ষিণ পূর্ব রেলে মোট শূন্যপদ ১৫ হাজার ৪৬৯টি এবং কলকাতা মেট্রোতে শূন্যপদের সংখ্যা হল ৭৬৯টি।
আসন সংখ্যা
ফিটার : ২৮৬ টি
ওয়েল্ডার : ১১ টি
মেকানিক : ৮৪ টি
কারপেন্টার: ১টি
ইলেক্ট্রিশিয়ান: ৮৮ টি
শিক্ষাগত যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি NCVT-র সঙ্গে যুক্ত কোনও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ITI পাশ সার্টিফিকেট থাকতে হবে।
ভারতীয় রেলে লক্ষাধিক শূন্যপদে নিয়োগ, বয়সসীমা: প্রার্থীদের বয়স হতে হবে ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে। তবে সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। রেলওয়ে বোর্ডের নির্দেশিকা অনুসারে বাছাই প্রার্থীরা ভাতা পাবেন।



