এখনও প্রচারে পা রাখেনি মিম, আদৌকি নির্বাচনে লড়ছে ওয়েইসির দল? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এখনও প্রচারে পা রাখেনি মিম, আদৌকি নির্বাচনে লড়ছে ওয়েইসির দল? প্রশ্ন উঠছে। আর বাকি কয়েকটাদিন তার পরেই রাজ্যে প্রথম দফার নির্বাচন। জোড় কদমে প্রচার চালাচ্ছে শাসকদল-সহ রাজ্যের অন্যান্য বিরোধী দলগুলি। কিন্তু ভোটের মুখে এসেও দেখা মিলছে না আসাউদ্দিন ওয়েইসির দল AIMIM-এর। নির্বাচনি প্রচারের শুরুর দিকে আসাউদ্দিন ওয়েইসিকে বঙ্গ নির্বাচনের ক্ষেত্রে একটা  গুরুত্বপুর্ন ফ্যাক্টর বলে মনে করছিল রাজনৈতিক মহল। কিন্তু পর্যন্ত ভোটের প্রচারে নামতে দেখা যায়নি মিমিকে। ভোটের আগেই দল ছেড়েছেন মিমের রাজ্য নেতাদের অনেকেই।

আরও পড়ুনঃ “তৃণমূল ধর্মের নয়, মানুষের রাজনীতি করে” বাঁকুড়ার সভা থেকে বার্তা দিলেন সাংসদ দেব।

সূত্রের খবর, মিমের রাজ্য নেতারা জানেনি না যে তাঁদের দল নির্বাচনে লড়বে কিনা। আর লড়লেও কোন কোন জেলা থেকে লড়বে তা জানা নেই তাঁদের। পিরজাদা আব্বাস সিদ্দিকির সাথে জোট ভাঙ্গার পড়েই মিমের এই অবস্থা বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগে মেটিয়াবুরুজে জনসভা করার কথা ছিল ওয়েইসির। কিন্তু  প্রশাসন অনুমতি না মেলায় সভা বাতিল করতে হয়েছে। তারপর থেকে মিমের আর কোন রাজনৈতিক কর্মসূচীর খবর সামনে আসেনি।

এখনও প্রচারে পা রাখেনি মিম, আদৌকি নির্বাচনে লড়ছে ওয়েইসির দল? জানা গিয়েছে, হায়দ্রাবাদের সাংসদ নিজেই যোগাযোগ করেননি  দলের রাজ্য নেতৃত্বদের সাথে। এমনকি দলের তরফে শীর্ষ নেতৃত্বদের নির্বাচন সংক্রান্ত কোন নির্দেশও দেওয়া হয়নি। প্রথম দিকে জানানো হয়েছিল মুর্শিদাবাদের অন্তত ১৩টি আসনে লড়বে মিম। কিন্তু সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর