নজরবন্দি ব্যুরোঃ “তৃণমূল ধর্মের নয়, মানুষের রাজনীতি করে” বাঁকুড়ার সভা থেকে বার্তা দিলেন সাংসদ দেব। শুধু রাজ্যে নয় গোটা দেশেই এখন চলছে ধর্মের রাজনীতি। ধর্মের ভিত্তিতে বিভিন্ন রাজ্যে ভোটব্যাঙ্ক ভাগ করার খেলা চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। তবে ধর্মের রাজনীতি করে না তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুনঃ প্রথম দফা নির্বাচনে ৭ টি আসনে জারি হল লাল সতর্কতা
বরং তারা মানুষকে ভাল রাখার রাজনীতি করে। আজ বাঁকুড়ার রানীবাঁধ বিধানসভার প্রার্থী জ্যোৎস্না মান্দির সমর্থনে সুপুরের বন পুকুরিয়া মাঠে বক্তব্য দেওয়ার সময় এমনই বার্তা দিলেন তৃণমূলের তারকা সাংসদ দেব। সেই সাথেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় বার ক্ষমতায় বসিয়ে রাজ্যকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন তিনি। দলবদলের বাজারে তৃণমূলের হয়ে প্রচারে না নামায় দেবকে নিয়েও প্রথমে জল্পনা ছড়াতে শুরু করে। কারণ ঘাটালে প্রথম দিকেই ভোট। তাই ঘাটালের সাংসদ প্রচারে না নামায় জল্পনা তুঙ্গে ওঠে।
তবে সব জল্পনাকে উড়িয়ে আজ নিজের দলের হয়ে প্রচারে নেমে পড়লেন দেব ওরফে দীপক অধিকারী। আর প্রচারে নেমেই বাঁকুড়া ছাড়াও নিজের জেলা পশ্চিম মেদিনীপুরেও প্রচারসভা করেন দেব। সঙ্গে ছিলেন বর বর্ষীয়ান নেতা সৌগত রায়। আজ সভা থেকে দেব বলেন “তৃণমূল ধর্মের রাজনীতি করে না, মানুষের ভাল থাকার রাজনীতি করে।”
“তৃণমূল ধর্মের নয়, মানুষের রাজনীতি করে” বাঁকুড়ার সভা থেকে বার্তা দিলেন সাংসদ দেব। এছাড়াও বিজেপির বিরুদ্ধে আক্রমনের সুর তুলে তিনি বলেন “এবারের ভোটে উন্নয়নের খেলা হবে। মানুষের বেঁচে থাকার খেলা হবে। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের শেষ হবে। হিন্দু মুসলিমদের মধ্যে দেওয়াল তৈরি করে তাদের খেলা শেষ হবে। মানুষ ভাল থাকবে সুখে থাবে। মেয়েরা সুরক্ষিত থাকবে। এবার থেকে সেই খেলা হবে।”



