নজরবন্দি ব্যুরোঃ বঙ্গ নির্বাচন কে এবার নির্বাচন কমিশন যে খুব শক্ত হাতে পরিচালনা করবে সেটা আর এখন নতুন কথা নয়। এই নির্বাচন নিয়ে কমিশন যে যে পদক্ষেপ নিয়েছেন তার উপর চোখ দিলেই বোঝা যায়। এই নির্বাচন কে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকাকে।
আরও পড়ুনঃ কয়লা কাণ্ডে অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতার পুলিশ কাস্টিডি! বিড়ম্বনায় গেরুয়া শিবির।
আগামি ২৭ মার্চ রাজ্যে প্রথম দফা নির্বাচন ৩০ টি বিধানসভা আসনে। আর এই আসন গুলি সব কটায় স্পর্শ কাতর না হয় অতি স্পর্শ কাতর। কিন্তু এবার এই ৩০ টি আসনের মধ্যে ৭ টি আসন লাল সতর্কতা কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।
ওই ৯ কেন্দ্র হল ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, পূর্ব মেদিনীপুরের কাঁথি উত্তর, এগরা, রামনগর এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ও শালবনি। ওই ৭ কেন্দ্রে বিশেষ নজর রাখার জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।



