Local Train: হাওড়া-শিয়ালদহ থেকে আজ বাতিল হল মোট ৩০৭টি ট্রেন, বিপদে পড়লেন নিত্যযাত্রীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার দেশজুড়ে হাওড়া-শিয়ালদহ থেকে আজ বাতিল হল মোট ৩০৭টি ট্রেন। কুয়াশার কারণে একাধিক লোকাল, এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল করেছে রেল। আবার যাত্রীদের জন্য নির্ধারিত সময়ের থেকে আরো কিছুক্ষণ পরে ছাড়বে ট্রেনগুলো। ফলে বেশ ভালই দুর্ভোগ পোহাতে হবে যাত্রীদের।

আরও পড়ুনঃ নিয়োগে ৫০ শতাংশ দুর্নীতি, কড়া পদক্ষেপ নিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

আজ কোন কোন ট্রেন বাতিল থাকছে –
ট্রেন নাম্বার ০৮০৬৯ সাঁতরাগাছি-ঝাড়গ্রাম মেমু স্পেশাল, ০৮০৭০ ঝাড়গ্রাম-সাঁতরাগাছি মেমু স্পেশাল ০৮০১৩ টাটা-চক্রধরপুর প্যাসেঞ্জার স্পেশাল, ০৮০১৪ চক্রধরপুর-টাটা প্যাসেঞ্জার স্পেশাল। এছাড়া ১২৮৯৫ শালিমার-পুরী সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস, ৩৬০১১ হাওড়া-বারুইপাড়া লোকাল, ৩৬০৩১ হাওড়া-চন্দনপুর লোকাল, ৩৬৮২৯ হাওড়া-বর্ধমান কর্ড লাইন, ৩৭৩২৭ হাওড়া-তারকেশ্বর লোকাল সহ একাধিক ট্রেন রয়েছে বাতিলের তালিকায়।

হাওড়া-শিয়ালদহ থেকে আজ বাতিল হল মোট ৩০৭টি ট্রেন, বিপদে পড়লেন নিত্যযাত্রীরা
হাওড়া-শিয়ালদহ থেকে আজ বাতিল হল মোট ৩০৭টি ট্রেন, বিপদে পড়লেন নিত্যযাত্রীরা

কিন্তু কীভাবে বুঝবেন কোন ট্রেন দেরীতে চলছে এবং কোন ট্রেন বাতিল হয়ে গিয়েছে ? আসলে এরকম সমস্যায় যাত্রীদের সুবিধার্থে রেলের তরফে শুরু করা হয়েছে এক বিশেষ পোর্টাল। সেখানে মোট কয়টি ট্রেন, কোথা থেকে কবে ক্যানসেল হচ্ছে l সেরকম সমস্ত তথ্য দেওয়া হয়েছে। খুব সহজেই জেনে নিতে পারবেন। কীভাবে দেখবেন সেটা জানাই আপনাদের।

  • এজন্য প্রথমেই আপনি কোনো একটি সার্চ ইঞ্জিনে যান। তারপর সেখানে NTES (National Train Enquiry System) লিখে সার্চ করে নিন।
  • অথবা আপনি রেলের নিজস্ব পোর্টাল enquiry.indianrail.gov.in/ntes-তে গিয়েও সার্চ করে দেখে নিতে পারেন।
  • সেখানে ‘Exceptional Trains’ বলে একটি অপশন থাকবে স্ক্রিনের একদম অপরের ডানদিকে। সেখানে ড্রপ-ডাউন বলে যে অপশন রয়েছে সেটিতে ক্লিক করতে হবে।
  • ওখানে একদম প্রথমেই ‘Cancelled Trains’ এর অপশন পেয়ে যাবেন। সেটিতে ক্লিক করতে হবে।
  • এরপর একটি নতুন পেজ খুলবে। সেখানে CAPTCHA সাবমিট করার পরই জানতে পারবেন। আজ কোন কোন ট্রেন বাতিল হয়ে গিয়েছে। এছাড়া কোন ট্রেন সম্পূর্ন বাতিল হয়েছে এবং কোন ট্রেন আংশিক বাতিল সেটাও জানা যাবে।

হাওড়া-শিয়ালদহ থেকে আজ বাতিল হল মোট ৩০৭টি ট্রেন, বিপদে পড়লেন নিত্যযাত্রীরা

হাওড়া-শিয়ালদহ থেকে আজ বাতিল হল মোট ৩০৭টি ট্রেন, বিপদে পড়লেন নিত্যযাত্রীরা
হাওড়া-শিয়ালদহ থেকে আজ বাতিল হল মোট ৩০৭টি ট্রেন, বিপদে পড়লেন নিত্যযাত্রীরা

প্রসঙ্গত, পূর্ব রেলের ১২৯৮৭ হাওড়া-আজমেঢ় এক্সপ্রেস, ১২৩১১ হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস, ১৩৪১৩ মালদা টাউন-দিল্লি ফরাক্কা এক্সপ্রেস সহ একাধিক ট্রেন আজ অনেক দেরিতে ছেড়েছে। তাছাড়া পূর্বা এক্সপ্রেস ১০ ঘণ্টা দেরিতে ছেড়েছে। নির্ধারিত সময় সকাল ৮ টার থেকে পরে সন্ধ্যা ৬টাতে ছাড়বে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন