Calcutta High Court: নিয়োগে ৫০ শতাংশ দুর্নীতি, কড়া পদক্ষেপ নিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০১৬ সালের গ্রুপ ডি নিয়োগ মামলার সমস্ত তথ্য এবার তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাত দিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে হলফনামা আকারে রিপোর্ট তলব করলেন তিনি। একইসঙ্গে এদিন আদালতের সামনে সিবিআই দাবি করে, গ্রুপ ডি নিয়োগে ৫০ শতাংশ দুর্নীতি হয়েছে। পাশাপাশি এই মামলায় ইডিকেও পার্টি করার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ Padatik: মৃণাল মানিক পাশাপাশি, পদাতিকে ফের পদার্পণ সত্যজিৎ বেশী জিতুর!

শুক্রবার কলকাতা হাইকোর্টে চলছিল লক্ষ্মী টুঙ্গারের করা মামলার শুনানি। সিবিআইয়ের তরফে আরও দাবি করা হচ্ছে, গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে আরও ১২৭ টি ব্ল্যাঙ্ক ওএমআর শিট মিলেছে। অর্থাৎ ফাঁকা ওএমআর শিটের সংখ্যা ২২৭। আগামী সপ্তাহের মধ্যে ১২৭ জনের ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

নিয়োগে ৫০ শতাংশ দুর্নীতি, বিরাট পদক্ষেপ হাইকোর্টের 
নিয়োগে ৫০ শতাংশ দুর্নীতি, বিরাট পদক্ষেপ হাইকোর্টের 

সিবিআইয়ের দাবি, নিয়োগের ক্ষেত্র সুপারিশের সংখ্যা এবং সাদা ওএমআর শিটের যে তথ্য রয়েছে সেখানে ভিন্নতা রয়েছে। কমিশনের তরফে বলা হচ্ছে, ১৯১১ জনকে সুপারিশ করা হয়েছিল। অথচ প্যানেলে নাম রয়েছে ১৬৯০ জনের। অন্যদিকে সিবিআইয়ের দাবি, সাড়ে চার হাজার জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। এর মধ্যে প্রায় ৩ হাজার জনের কারচুপি হয়েছে।

নিয়োগে ৫০ শতাংশ দুর্নীতি, বিরাট পদক্ষেপ হাইকোর্টের 

নিয়োগে ৫০ শতাংশ দুর্নীতি, বিরাট পদক্ষেপ হাইকোর্টের 
নিয়োগে ৫০ শতাংশ দুর্নীতি, বিরাট পদক্ষেপ হাইকোর্টের 

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, কতজনের সুপারিশ? কতগুলি শূন্যপদ? কতগুলি ওএমআর শিটে গরমিল। কতজন চাকরি পেয়েছেন? সমস্ত তথ্য জানাতে হবে আদালতকে। একইসঙ্গে দুর্নীতিতে আর্থিক লেনদেন কোথাও হয়ে থাকতে পারে? সেই লেনদেনের পরিমাণ কত? তা জানতেই ইডিকে পার্টি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত