শিক্ষার অধিকার থেকে একজনও যেন বঞ্চিত না হয় তাই দুয়ারে পৌঁছে যাচ্ছেন বহু স্কুলের শিক্ষক শিক্ষিকারা। বিভিন্ন জেলায় দেখা গিয়েছে সেই ছবি। কিন্তু তারই মাঝে শিক্ষকদের বদলি করে স্কুলের ঝাঁপ বন্ধ করে দেওয়ার পরোক্ষ সিদ্ধান্ত নজিরবিহীন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।