কবে খুলবে স্কুল, কলেজ? নতুন নির্দেশিকা জারি করল সরকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কবে খুলবে স্কুল, কলেজ? গোটা দেশজুড়ে চলছে করোনা ঝড়। গত প্রায় দেড় বছরের বেশি সময় ধরে দেশে এই মারন ভাইরাসের কামড়ে বন্ধ আছে স্কুল থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়। প্রথমে করোনার প্রথম ঢেউ তারপরে দ্বিতীয় ঢেউ শত চেষ্টা সত্ত্বেও খোলা যায়নি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুনঃ বাংলায় আজ করোনা আক্রান্ত ৬৬২, মৃত্যু হল ১০ জনের। #Coronavirus

এমনকি স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। আমাদের রাজ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমি, সিবিএসসি ,ইউজিসি প্রায় সমস্ত পরীক্ষা বন্ধ। আগামী দিনে কবে স্কুল কলেজ, ইউনিভার্সিটির দরজা খুলবে সেকথাও এখন পর্যন্ত ঠিক করে বলতে পারছেন না কেউই। এইরকম যখন পরিস্থিতি তখন দেশে শুরু হয়েছিল অনলাইন পঠন-পাঠন।

কিন্তু তাতে বিশেষ লাভ হচ্ছে না পড়ুয়াদের। এমনকি সঠিক পরিকাঠামোর অভাবে প্রত্যন্ত গ্রামে এ ব্যবস্থা করা যাচ্ছে না, ফলে সোজা কথায় বলতে গেলে দেশের শিক্ষাব্যবস্থা করোনার কারণে প্রায় ডকে উঠেছে। এইরকম অবস্থায় করোনার প্রভাব একটু কমে আসতেই স্কুল কলেজ খোলার পরিকল্পনা করছে সরকার । আর এর জন্যই নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রের তরফে বর্তমানে প্রায় সমস্ত রাজ্যকেই স্কুলের শিক্ষক ও পার্শ্ব-শিক্ষকদের টিকাকরণে জোর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সমস্ত শিক্ষা সংস্থা যেমন কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই) এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকেও (ইউজিসি) তাদের আওতায় থাকা সমস্ত শিক্ষক এবং কর্মীদের মধ্যে টিকা দেওয়ার বর্তমান অবস্থা মূল্যায়ন করতে বলা হয়েছে।

কবে খুলবে স্কুল, কলেজ? নতুন নির্দেশিকা জারি করল সরকার

এরপরে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতে এই রিপোর্ট দেখে স্কুল কলেজ খোলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে ১০০% টিকাকরণ এর লক্ষ্য টিকা নিয়ে জোরদার প্রচার অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। সমস্ত শিক্ষকের যাতে টিকাকরণ হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন