যদিও,এই শপথবাক্য পাঠ করানোর পরে বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, যে হেতু বিধানসভার অধিবেশন চালু রয়েছে , তাই রাজ্যপালের চিঠি কোনো মান্যতা পাবে না। রুলস অফ বিজনেসের ২ নম্বর অধ্যায়ের ৫ নম্বর ধারা মেনেই তিনি শপথবাক্য পাঠ করিয়েছেন সায়ন্তিকা-রেয়াতকে।
কলকাতা হাই কোর্টের এই রায়ের পর উত্তাল রাজ্য-রাজ্যনীতি। একদিকে পাল্টা সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার। সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার এত কম সময়ে চাকরিহারাদের পক্ষে এই বিপুল টাকা কীভাবে ফেরত দেওয়া সম্ভব তা নিয়ে উঠছে প্রশ্ন।
প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র তমলুক। এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী যেমন সায়ন বন্দ্যোপাধ্যায়। আবার বিজেপি প্রার্থী কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্যকে এই কেন্দ্রে টিকিট দিয়েছে তৃণমূল।
সিপিআইএম-এর সায়ন বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্যের সঙ্গেই জল্পনা তমলুকে সদ্য বিজেপিতে নাম লেখানো কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করতে পারে বিজেপি।