পিছু ছাড়ছে না দুই বিধায়কের শপথ-বিতর্ক, ফের চিঠি রাজ্যপালের

Governor:

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শপথের পরেও মিটল না দুই উপনির্বাচনে জয়ী বরাহনগর তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলা কেন্দ্রে রেয়াত হোসেন সরকারের। দুই বিধায়কের শপথ অসংবিধানিক বলে চিঠি পাঠিয়ে জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি ৫০০ টাকা জরিমানা হতে পারে বলেও জানানো হয়েছে চিঠিতে। দুই বিধায়কের সাথে রাজ্যপালের ফের শুরু শপথ সংঘাত।

পিছু ছাড়ছে না দুই বিধায়কের শপথ-বিতর্ক, ফের চিঠি রাজ্যপালের
রাজ্যপাল বোস মোট ৩৭টি বিষয়ের কথা উল্লেখ করেছেন চিঠিতে।

গত ১ মাস টানাপোড়েন এর পরে তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা এবং রেয়াতকে গত ৫ জুলাই বিধানসভায় শপথবাক্য পাঠ করিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণ করলেও পিছু ছাড়ছেনা বিতর্ক। রাজ্যপালের এদিনের চিঠিতে দুই বিধায়ক বিধানসভার ভোটাভুটিতে অংশ নিলে কী শাস্তি হতে পারে তাও উল্লেখ করা হয়েছে। রাজ্যপাল বোস মোট ৩৭টি বিষয়ের কথা উল্লেখ করেছেন চিঠিতে।

পিছু ছাড়ছে না দুই বিধায়কের শপথ-বিতর্ক, ফের চিঠি রাজ্যপালের
তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা এবং রেয়াতকে গত ৫ জুলাই বিধানসভায় শপথবাক্য পাঠ করিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

চিঠিতে তিনি সায়ন্তিকা-রেয়াতের কাছে জানতে চেয়েছেন কে তাঁদের শপথবাক্য পাঠ করিয়েছেন। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন, তাঁর নির্দেশ অনুযায়ী যদি ডেপুটি স্পিকারের ওপর শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তার নির্দেশ অমান্য করে স্পিকারের শপথ বাক্য পাঠ করানো অসাংবিধানিক। এক্ষেত্রে দুই বিধায়ককে রোজ ৫০০ টাকা জরিমানাও দিতে হবে।

পিছু ছাড়ছে না দুই বিধায়কের শপথ-বিতর্ক, ফের চিঠি রাজ্যপালের

পিছু ছাড়ছে না দুই বিধায়কের শপথ-বিতর্ক, ফের চিঠি রাজ্যপালের

রাজ্যপাল সিভি আনন্দ বোস একটি ইমেইল মারফত ওই দুই বিধায়ককে চিঠিতে জানিয়েছেন, বিধায়কের শপথগ্রহণের বিষয়ে রাজ্যপালের নির্দেশ পালন না করা, সংসদীয় পদ্ধতি এবং সাংবিধানিক প্রক্রিয়ার পরিপন্থী। যদিও,এই শপথবাক্য পাঠ করানোর পরে বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, যে হেতু বিধানসভার অধিবেশন চালু রয়েছে , তাই রাজ্যপালের চিঠি কোনো মান্যতা পাবে না। রুলস অফ বিজনেসের ২ নম্বর অধ্যায়ের ৫ নম্বর ধারা মেনেই তিনি শপথবাক্য পাঠ করিয়েছেন সায়ন্তিকা-রেয়াতকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন