শপথ নিয়ে জটিলতা অব্যাহত, বিধানসভায় ধর্নায় বসলেন সায়ন্তিকা-রায়াত

Sayantika-Rayat: শপথের জন্য মাননীয় রাজ্যপালের আসার অপেক্ষায় রয়েছি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দুই বিধায়কের শপথ ঘিরে জটিলতা অব্যাহত। আগামিকাল রাজভবনে তাদের শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হল রাজভবনের তরফ থেকে। যদিও বরানগর এবং ভগবানগোলার বিধায়ক রাজভবনে গিয়ে শপথ নেবেন কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই নব নির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি এবং রেয়াত হোসেন সরকারের শপথ নিয়ে জটিলতা চলছিল।

আরও পড়ুনঃ হাতে হাত রেখে সংসদে প্রবেশ চিরাগ-কঙ্গনার, নতুন সম্পর্কের গুঞ্জনে উত্তাল দিল্লির রাজনীতি

sayantika1

আর আজ রাজভবন অবস্থান বদল না-করায় বুধবার দুপুরে বিধানসভায় ধর্নায় বসে পড়লেন বরাহনগর এবং ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে জয়ী দুই তৃণমূলপ্রার্থী। তাঁদের সঙ্গে ধর্নায় যোগ দিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও। সায়ন্তিকা এবং রায়াতের পাশে প্ল্যাকার্ডে লেখা, ‘‘শপথের জন্য মাননীয় রাজ্যপালের আসার অপেক্ষায় রয়েছি।’’

ওপর দিকে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে বলতে গিয়ে জানান, “রাজ্যপাল ইচ্ছাকৃত এই পরিস্থিতি তৈরি করছেন। এটা বাঞ্ছনীয় নয়। সব সময় মনে রাখতে হবে মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। তাই মানুষকে সেবা দিতে ওরা বদ্ধ পরিকর। সেই জায়গায় রাজ্যপালের বোঝা উচিত।”

শপথ নিয়ে জটিলতা অব্যাহত, বিধানসভায় ধর্নায় বসলেন সায়ন্তিকা-রায়াত

sarkar

সায়ন্তিকা বলেন,”আমি নিজেই বুঝতে পারছি না আমাদের ভবিষ্যত কী। কপালের দোষ। মানুষ ভোট দিয়েছেন তাঁরা তো দোষ করেননি। তাই কপাল খারাপ কার বুঝতে পারছি না। আমরা কী ভুল করেছি বুঝতে পারছি না।” উল্লেখ্য, গতকাল অর্থাৎ মঙ্গলবার ফের দুই বিধায়ককে চিঠি দিয়েছিল রাজভবন। পাশাপাশি কে শপথ বাক্য পাঠ করাবেন তার উল্লেখ নেই চিঠিতে রাজভবনের দেওয়া চিঠিতে। ফলে শপথ নিয়ে জটিলতা অব্যাহত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত