রাজনীতিতে আসার আগে তিনি নিজের ভাগ্য তৈরি করতে বলিউডে পা রেখেছিলেন। তিনি চিরাগ পাসওয়ান। প্রয়াত প্রাক্তন মন্ত্রী রাম বিলাস পাশোয়ানের ছেলে। বলিউডে মাত্র সিনেমা করেছিলেন। যার নাম ছিল ‘মিলে না মিলে হাম ‘। চিরাগের বিপরীতে নায়িকার ভূমিকায় ছিলেন কঙ্গনা রানাওয়াত।
আরও পড়ুনঃ মহাকাশ স্টেশনে আটকে পড়েছেন সুনীতা, ফেরা নিয়ে সংশয়
নাসার!



যদিও সেই সিনেমা বক্স অফিসে সাফল্য পাইনি। চিরাগ ও বলিউড থেকে ফিরে যোগ দিয়েছেন রাজনীতিতে। আর এবার তিনি মোদি মন্ত্রিসভার মন্ত্রী। অপরদিকে তার সেসময় নায়িকা রানাওয়াত বিজেপির সাংসদ। সংসদে প্রথম দিনে তাদেরকে দেখা গিয়েছিল হাসিমুখে আলিঙ্গন করতে।
নিজেদের প্রাক্তন নায়ক নায়িকাকে ফিরে পেয়ে আপ্লুত ছিলেন দুজনেই। আর এবার সংসদে দেখা গেল তাদেরকে হাতে হাত ধরে প্রবেশ করতে। আর এই ছবি নতুন জল্পনা তৈরি করেছে দিল্লির রাজনীতিতে। গুঞ্জন তৈরি হয়েছে তবে কি নতুন কোন সম্পর্ক তৈরি হচ্ছে কঙ্গনা চিরাগের মধ্যে? দুজনের বন্ধুত্ব ছিল আগেই।
হাতে হাত রেখে সংসদে প্রবেশ চিরাগ-কঙ্গনার, নতুন সম্পর্কের গুঞ্জনে উত্তাল দিল্লির রাজনীতি



তবে সেই বন্ধুত্ব রাজনীতির আঙিনায় আরো গাঢ় হল? দুজনেই বলেছিলেন, একসঙ্গে জীবনের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে তাঁদের। এবার আজ স্পিকার নির্বাচনের দিনও ধরা পড়ল কঙ্গনা-চিরাগের বিশেষ রসায়ন। চিরাগ জানিয়েছেন এক সময়ের তাঁর নায়িকা এবার সাংসদ হিসাবেও নতুন অধ্যায়ে পাশে পেয়েছেন।
#WATCH | Union Minister Chirag Paswan and BJP MP Kangana Ranaut arrive at the Parliament. pic.twitter.com/ZZZk61z7d0
— ANI (@ANI) June 26, 2024







