আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়েছেন সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী নভোশ্চর। দুজনকে ফেরানোর দিনক্ষণ ঠিক করে উঠতে পারছে না নাসা। যে মহাকাশযানে তাঁরা গিয়েছিলেন তাতে আর ২৬ দিনের জ্বালানি বাকি রয়েছে। মহাকাশযানে একের পর এক ত্রুটি ধরা পড়েছে। তাতেই মহাকাশে আটকে গিয়েছেন সুনীতারা। সময় কমে আসছে।
আরও পড়ুনঃ ওম বিড়লাকে অভিনন্দন, মোদির সঙ্গে হাত মেলালেন রাহুল



তাঁদের পৃথিবীতে ফেরা নিয়ে উদ্বেগও বাড়ছে। আর তাই প্রশ্ন উঠছে জেনেশুনেই কি ত্রুটিপূর্ণ মহাকাশযানে মহাকাশে পাঠানো হয় সুনীতা উইলিয়ামসদের? গত ৭ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিলেন সুনীতা । উৎক্ষেপণের পরেই একাধিক যান্ত্রিক ত্রুটি পড়ে তাঁদের মহাকাশযানে।
না ঘুমিয়ে নিজেরাই সেই ত্রুটি মেরামত করেন নভশ্চররা। তবে যাবতীয় সমস্যা পেরিয়ে গন্তব্যে পৌঁছে যায় তাঁদের মহাকাশযান। কিন্তু এবার সেই মহাকাশযান বোয়িং স্টারলাইনারকে ঘিরেই ঘনিয়েছে বিতর্ক। এমনকী, ওই মহাকাশযানে যে ত্রুটি রয়েছে তা নাকি আগে থাকতেই জানত মার্কিন মহাকাশ সংস্থা, এই অভিযোগও উঠেছে।
মহাকাশ স্টেশনে আটকে পড়েছেন সুনীতা, ফেরা নিয়ে সংশয় নাসার!



এই পরিস্থিতিতে নাসা জানিয়েছে, সুনীতা ও ব্যারি ফিরতে পারছেন না কারণ মহাকাশযানে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে। তা সারাতে সময় লাগবে। কিন্তু কতদিন লাগতে পারে তা নাসা না জানানোয় বিতর্ক তৈরি হয়েছে। এমনকী, সুনীতাদের ফেরা নিয়ে সংশয় তৈরি হয়েছে।







