আগ্নেয়াস্ত্র নিয়ে আইনজীবীর বাড়িতে হামলা, অভিষেকের নির্দেশে পাশে ২০০ আইনজীবী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেলেঘাটার সুরহা ইস্ট রোডের আবাসনে আগ্নেয়াস্ত্র নিয়ে আইনজীবীর বাড়িতে হামলা চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতিরা৷ আহত হন সায়নের বাবা-মা। হামলা হয় আইনজীবীর পরিবারের একজন ৮ বছরের সদস্যের ওপর৷

আরও পড়ুনঃ শেষ ১১ দিনে ৩৯৮ জনের মৃত্যু, সংক্রমণ কমলেও বাংলায় যম দূতের ভূমিকায় করোনা!

ইতিমধ্যেই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। তবুও এধরনের হামলায় নিরাপত্তা নিয়ে আতঙ্কিত আইনজীবীর পরিবার৷ মঙ্গলবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২০০ জন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হন। উপস্থিত ছিলেন তৃণমূল সেলের কনভেনর এবং বার কাউন্সিলের চেয়ারম্যান সহ অন্যান্য প্রতিনিধিরা।

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, গত শুক্রবার সন্ধেবেলায় চার জন দুষ্কৃতি তাঁদের ফ্ল্যাটে ঢুকে পড়ে৷ প্রত্যেকের হাতেই ছিল ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র৷ বাধা দিতে গেলে সায়নের বাবা মা বন্দুকের বাঁট দিয়ে মেরে আঘাত করা হয়৷ প্রায় ৪০ মিনিটের হামলায় রেয়াত করা হয়নি সায়নে ছোট ভাগ্নীকেও। এই মুহুর্তে তাঁর বাবা-মা, ভাগ্নী ট্রমায় রয়েছে।

সায়নের দিদি কোয়েল মুখ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রায় ১ লক্ষ টাকা ও গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতিরা৷ এটা প্রথম নয়, আগেও দুষ্কৃতিরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি৷

আগ্নেয়াস্ত্র নিয়ে আইনজীবীর বাড়িতে হামলা, অভিষেকের নির্দেশে পাশে ২০০ আইনজীবী

আগ্নেয়াস্ত্র নিয়ে আইনজীবীর বাড়িতে হামলা, অভিষেকের নির্দেশে পাশে ২০০ আইনজীবী
আগ্নেয়াস্ত্র নিয়ে আইনজীবীর বাড়িতে হামলা, অভিষেকের নির্দেশে পাশে ২০০ আইনজীবী

আইনজীবী অশোক দেব বলেন, আমাদের দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পরেই আমরা হাজির হলাম। ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমরা অভিষেকের নির্দেশে পাশে রয়েছি। দোষিদের দ্রুত শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন তিনি। আর কেউ ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন কী না তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও আইনজীবী যাতে তাঁর পাশে দাঁড়ান, তেমনও নির্দেশ দেওয়া হয়েছে৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন