নির্বাচনী বন্ড থেকে টাকা নেয়নি বামেরা, পার্টির প্রচারে ২৫ হাজার অনুদান প্রাক্তন পোর্ট কর্মীর

CPIM: তমলুকের সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের হাতে ২৫ হাজার টাকা তুলে দিলেন অমনীন্দ্র নাথ সামন্ত নামে হলদিয়া পোর্টের একজন প্রাক্তন কর্মচারী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তমলুকে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার সারছিলেন সেই কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। এমন সময়ই এগিয়ে আসেন অমনীন্দ্র নাথ সামন্ত নামে হলদিয়া পোর্টের একজন প্রাক্তন কর্মচারী। প্রচার কাজের জন্য তিনি ২৫ হাজার টাকা অনুদান দিলেন লাল পার্টিকে। এই অনুদান পেয়ে খুশি সায়ন। তিনি বলেন, এই অর্থের ওপর ভিত্তি করেই আমরা লড়াই লড়ছি।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে BJP কর্মী খুনে NIA তদন্তের নির্দেশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকায় হতাশ হাই কোর্ট

অমনীন্দ্র নাথ সামন্ত জানান, “মর্নিং ওয়াক করতে বেরিয়ে সায়নের সঙ্গে পরিচয় হল। নির্বাচনী বন্ড থেকে কোটি কোটি টাকা নিয়েছে বিজেপি ও তৃণমূল। কিন্তু, বামপন্থীরা কোনও টাকা নেয়নি। হলদিয়া এনার্জি প্রাইভেট লিমিটেড তাঁদের কর্মীদের ন্যায্য পারিশ্রমিক দিচ্ছে না। অথচ তাঁরা অনেক টাকা দিয়েছে তৃণমূলকে।”

সঙ্গে তাঁর আরও সংযোজন, “লটারির নাম করেও নির্বাচনী বন্ডে কোটি কোটি টাকা নিয়েছে তৃণমূল। সেই টাকা দিয়ে প্রচার করছে। মানুষকে টাকা দিচ্ছে। আমার মনে হল বামপন্থীরা বন্ড থেকে কোনও টাকা নেয়নি, তাহলে তাঁদের প্রচার চলবে কি করে। তাই আমি সামান্য টাকা সায়নের হাতে তুলে দিলাম।”

নির্বাচনী বন্ড থেকে টাকা নেয়নি বামেরা, পার্টির প্রচারে ২৫ হাজার অনুদান প্রাক্তন পোর্ট কর্মীর

এই টাকা পেয়ে সায়ন পার্টির কুপনে অমনীন্দ্রর নাম লিখে দেন। বলেন, “আমরা লুকিয়ে চুরিয়ে কোনও কাজ করি না। এই টাকার ওপর ভিত্তি করেই আমরা লড়াই লড়ছি। নির্বাচনী বন্ডেও অনেক লুকনোর ব্যাপার ছিল। আমরা মামলা করে সেই তথ্য সামনে এনেছি।”

নির্বাচনী বন্ড থেকে টাকা নেয়নি বামেরা, পার্টির প্রচারে ২৫ হাজার অনুদান প্রাক্তন পোর্ট কর্মীর

নির্বাচনী বন্ড থেকে টাকা নেয়নি বামেরা, পার্টির প্রচারে ২৫ হাজার অনুদান প্রাক্তন পোর্ট কর্মীর
নির্বাচনী বন্ড থেকে টাকা নেয়নি বামেরা, পার্টির প্রচারে ২৫ হাজার অনুদান প্রাক্তন পোর্ট কর্মীর

প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র তমলুক। এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী যেমন সায়ন বন্দ্যোপাধ্যায়। আবার বিজেপি প্রার্থী কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্যকে এই কেন্দ্রে টিকিট দিয়েছে তৃণমূল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন