এখনও লাইফ সাপোর্টেই রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, রাজু শ্রীবাস্তবের চিকিৎসার জন্য কলকাতা থেকে বিশিষ্ঠ স্নায়ুরোগ বিশেষজ্ঞকে ডেকে পাঠানো হয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় সোশ্যাল মিডিয়া ভরাচ্ছেন তাঁর অনুরাগীরা।
জ্বর হওয়ায় কৌতুকশিল্পীকে তাই ফের ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে তাঁর ১০০ ডিগ্রি ফারেনহাইট জ্বর রয়েছে কিন্তু তাঁর হৃদস্পন্দন, ব্লাড প্রেসার এবং রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে।