Raju Srivastav: সুস্থ হচ্ছেন রাজু শ্রীবাস্তব, চেষ্টা করছেন কথা বলার, জানালেন স্ত্রী শিখা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন রাজু শ্রীবাস্তব । গত ১০ অগাস্ট হার্ট অ্যাটাক হয় তাঁর। প্রায় এক মাস হতে চলল, তিনি দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘ সময় ধরে তাঁর জ্ঞান ছিল না। গত সপ্তাহেই তাঁর জ্ঞান ফিরেছে। রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও তাঁকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে।

আরও পড়ুনঃ আসছে আশিকি-৩, নায়ক কার্ত্তিক, কিন্তু নায়িকা কে জানেন?

সম্প্রতি জানা যাচ্ছে, হাত ও পায়ের পাতা নাড়ানোর চেষ্টা করছেন তিনি। স্ত্রীর সঙ্গে কথা বলারও চেষ্টা করেন জনপ্রিয় কমেডিয়ান। এইমসের মেডিক্যাল টিমের তরফে জানানো হয়েছে, রাজু সুস্থ হয়ে ওঠার জন্য নিজেও চেষ্টা করছেন। হাসপাতালে শুধুমাত্র তাঁর স্ত্রী তাঁকে দেখতে যেতে পারছেন। হাত, পা নাড়াতেও দেখা গেছে তাঁকে।

সুস্থ হচ্ছেন রাজু শ্রীবাস্তব, চেষ্টা করছেন কথা বলার, জানালেন স্ত্রী শিখা

স্ত্রী কথা বলার চেষ্টা করতেই চোখ মেলে তাকিয়েছেন অভিনেতা। সাড়া দিয়েছেন। এমনকী নিজে থেকেই কথা বলার চেষ্টা করেছেন। দিন কয়েক আগেই অভিনেতার মেয়েও জানিয়েছিলেন, তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় ভাল। এরপরই মেডিক্যাল টিমের তরফেও স্বস্তির আপডেট দেওয়া হল। প্রসঙ্গত, হাসপাতালে ভর্তি করার পর থেকেই ভেন্টিলেশনে রয়েছেন রাজু শ্রীবাস্তব।

30 1

সুস্থ হচ্ছেন রাজু শ্রীবাস্তব, চেষ্টা করছেন কথা বলার, জানালেন স্ত্রী শিখা

31 3

হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়। এখনও লাইফ সাপোর্টেই রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, রাজু শ্রীবাস্তবের চিকিৎসার জন্য কলকাতা থেকে বিশিষ্ঠ স্নায়ুরোগ বিশেষজ্ঞকে ডেকে পাঠানো হয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় সোশ্যাল মিডিয়া ভরাচ্ছেন তাঁর অনুরাগীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর