Raju Srivastava: গায়ে বিশাল জ্বর, ফের ভেন্টিলেশনে রাজু শ্রীবাস্তব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত ২৫ অগস্টই রাজু শ্রীবাস্তবের জ্ঞান ফেরার খবর পেয়ে আশ্বস্ত হয়েছিলেন অনুরাগীরা। এক সপ্তাহ কাটতে না কাটতেই রাজুর স্বাস্থ্য নিয়ে ফের মিলল খারাপ খবর। জ্বর হওয়ায় কৌতুকশিল্পীকে তাই ফের ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, এই মুহূর্তে তাঁর ১০০ ডিগ্রি ফারেনহাইট জ্বর রয়েছে কিন্তু তাঁর হৃদস্পন্দন, ব্লাড প্রেসার এবং রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: স্বাদে গন্ধে ও রূপে মাছের রানী হল সে, কিভাবে চিনবেন আসল পদ্মার ইলিশ?

১০ আগস্ট হৃদরোগে আক্রান্ত হন জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তব । তারপর থেকেই ভেন্টিলেশনেই ছিলেন তিনি। গত ২৫শে অগাস্ট জ্ঞান ফেরে রাজুর। আর তারপরই তাঁর হাত-পায়ের নড়াচড়া কিছুটা বেড়েছে। মঙ্গলবার তাকে কিছুক্ষণের জন্য ভেন্টিলেটর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে তাঁকে আবারও ভেন্টিলেটরে রাখা হয়েছে। রাজু শ্রীবাস্তব নিজে ৮০-৯ শতাংশই স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন বলে খবর।

গায়ে বিশাল জ্বর, ফের ভেন্টিলেশনে রাজু শ্রীবাস্তব
গায়ে বিশাল জ্বর, ফের ভেন্টিলেশনে রাজু শ্রীবাস্তব

গায়ে বিশাল জ্বর, ফের ভেন্টিলেশনে রাজু শ্রীবাস্তব

3 2

রাজু শ্রীবাস্তবের মেয়ে অন্তরা শ্রীবাস্তব রাজুর অফিসিয়্যাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি বিবৃতি শেয়ার করেন। সেখানে লেখা ছিল, ‘প্রিয় শুভাকাঙ্খীরা, আমার বাবা, রাজু শ্রীবাস্তবজি-র শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল। উনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। এই মুহূর্তে উনি ভেন্টিলেটারে রয়েছেন। একমাত্র এইমসের চিকিৎসকরা এবং এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যা জানানো হবে সেই তথ্যই বিশ্বাসযোগ্য এবং সত্য। অন্য কোনও বিবৃতির উপর ভরসা করবেন না, সেগুলি বিশ্বস্ত নয়।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন