Hilsa Fish: স্বাদে গন্ধে ও রূপে মাছের রানী হল সে, কিভাবে চিনবেন আসল পদ্মার ইলিশ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুধু স্বাদে গন্ধে বা রূপে নয়, গুণেও মাছের রানী সে। হার্ট থেকে ফুসফুস সবই ভাল রাখে ইলিশ। মাছের রাণী ইলিশ খেলে ভাল থাকে শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হার্ট। হয়তো সেই কারনেও এই মাছকে হৃদয়ে রাখে বাঙালি। এই মাছে থাকে প্রচুর পরিমাণ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা কোলেস্টরেল বাড়তে দেয়না একেবারেই। ফলে স্বাভানিক ভাবেই হার্ট ভাল থাকে।

আরও পড়ুনঃ পুজোর আগেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ, দাম কত?

এই বছর খরা কাটতে চলেছে ইলিশের। গত মরশুমে বাঙালির পাতে পড়েনি বড় ইলিশ। বাজারের ২০০ গ্রাম সাইজের খোকা ইলিশ ৪০০ টাকা দিয়ে কিনে রসনা মিটিয়েছে পশ্চিমের বাঙালি। তেমনভাবে পদ্মার ইলিশও আসেনি রাজ্যে। যা পদ্মার ইলিশ বলে বাজারে চলছিল তাঁর মধ্যে অনেক মাছই যে ভুয়ো তা বলাই বাহুল্য। তবে এই বছর খরা কাটার ইঙ্গিত মিলেছে। পুজোর আগেই বাংলার বাজারে আসতে পারে পদ্মার ইলিশ।

স্বাদে গন্ধে বা রূপে মাছের রানী হল সে, কিভাবে চিনবেন আসল পদ্মার ইলিশ?
স্বাদে গন্ধে বা রূপে মাছের রানী হল সে, কিভাবে চিনবেন আসল পদ্মার ইলিশ?

যতটুকু খবর আছে তাতে খুব দ্রুত ভারতের বাজারে ইলিশ মাছ আসবে বাংলাদেশ থেকে। কিন্তু এত দাম দিয়ে কিনবেন পদ্মার ইলিশ, কিন্তু দোকানদার যদি আপনাকে নকল ইলিশ গছিয়ে দেয়? কীভাবে বুঝবেন, মাছ বিক্রেতা পদ্মার নামে কোলাঘাট কিংবা ডায়মন্ড হারবারের ইলিশ দিচ্ছে না। তাহলে তো টাকাও গেল, আর মিটল না রসনাও। তাই বেছে কিনতে হবে পদ্মার ইলিশ। ঠকে যাওয়ার কোন অবকাশই নেই। জেনে রাখুন কিভাবে চিনবেন পদ্মার ইলিশ।

Hilsa fish 2

ইলিশ প্রধানত বাংলাদেশের পদ্মা (গঙ্গার কিছু অংশ), মেঘনা (ব্রহ্মপুত্রের কিছু অংশ) এবং গোদাবরী নদীতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এর মাঝে পদ্মার ইলিশের স্বাদ সবচেয়ে ভালো বলে ধরা হয়। ভারতের রূপনারায়ণ নদী, গঙ্গা, গোদাবরী নদীর ইলিশ তাদের সুস্বাদু ডিমের জন্য বিখ্যাত। ইলিশ মাছ সাগর থেকেও ধরা হয় কিন্তু সাগরের ইলিশ নদীর মাছের মত সুস্বাদু হয় না।

স্বাদে গন্ধে বা রূপে মাছের রানী হল সে, কিভাবে চিনবেন আসল পদ্মার ইলিশ?

hilsa fish 2

নদীর ইলিশ একটু বেঁটেখাটো হবে, আর সাগরের ইলিশ হবে সরু ও লম্বা। নদীর ইলিশ বিশেষ করে বাংলাদেশের পদ্মা ও মেঘনা নদীর ইলিশ একটু বেশি উজ্জ্বল হয়। মাছের গায়ের রং হবে বেশি রুপালি, চকচকে। পদ্মার ইলিশের সাইজ তুলনামূলকভাবে বড় হয়। চোখের কাছে দেখলে মনে হবে একটু বেশিই লাল!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন