নজরবন্দি ব্যুরোঃ দিল্লির AIIMS-এ চিকিৎসারত রয়েছেন রাজু শ্রীবাস্তব। সামনে এসেছে কমেডিয়ানের সাম্প্রতিক MRI – রিপোর্ট। যেখানে বলা হয়েছে রাজু শ্রীবাস্তবের স্নায়ুগুলি এখনও ঠিকভাবে কাজ করছে না। যেগুলি ঠিক হতে আরও ১০ দিন সময় লাগতে পারে।
আরও পড়ুনঃ ‘সমালোচকদের গায়ের চামড়া দিয়ে জুতো’ সৌগতর মন্তব্যে কি বলছেন রুদ্র-বাদশা-শ্রীলেখা
তাই আগামী ১০ দিন কমেডিয়ানের জীবনে ভীষণই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন রাজুর ভাই দীপু শ্রীবাস্তব। তাঁর কথায়, সকলেই আশা করছেন, রাজু ঠিক হয়ে যাবেন। চিকিৎসকরাও এই একই আশায় রয়েছেন। ১৩ অগস্ট, শনিবার রাত ৯টার সময় রাজু শ্রীবাস্তবের MRI- করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তাঁর অবস্থা নিয়ে ভাইপো কুশল শ্রীবাস্তব সকলের কাছে আর্জি জানিয়েছেন, কাকাকে নিয়ে যাতে কোনও মিথ্যে প্রচার না করা হয়। ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এও জানান মস্তিষ্ক পুরোপুরি অসাড় হয়ে যাওয়া রাজু নাকি অল্প অল্প হাত নাড়াও শুরু করেছেন, যা বেশ ইতিবাচক বলেই মনে করছেন চিকিৎসকেরা।

তিনি বলেন, “রাজুজি’র অবস্থা আগের থেকে অল্প হলেও ভালর দিকে এগচ্ছে। ডাক্তাররাও জানিয়েছেন, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। এখনও পর্যন্ত ইতিবাচক কোনও ফলাফল নেই। ও একজন লড়াকু মানুষ। আমি জানি ও ফিরে আসবেই।”

স্নায়ুগুলি এখনও ঠিকভাবে কাজ করছে না রাজুর, আগামী ১০ দিন খুব গুরুত্বপূর্ণ
শুধু পরিবার নয়, রাজুর আরোগ্য কামনায় তাঁর সহকর্মীরাও। সঙ্গীতশিল্পী কৈলাস খের ২১ জন সন্ন্যাসীকে এনেছেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার জন্য। জিম করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কৌতুকশিল্পী। আপাতত দিল্লির এমসে চিকিৎসাধীন রাজু।



