নজরবন্দি ব্যুরোঃ হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় হাস্যকৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। জিমে শরীরচর্চা করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন বছর ৫৮-র এই শিল্পী। কিছু ক্ষণের মধ্যেই চেতনা হারিয়ে ফেলেন তিনি। দিল্লির এইমসে এখন চিকিৎসাধীন রাজু ৷ তাঁর অবস্থা এখনও সঙ্কটজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷
আরও পড়ুনঃ সিলভার জন অলিম্পিয়াড প্রতিযোগিতায় অঙ্কে প্রথম, বাংলার সম্প্রিতি
হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে রাজুকে ৷ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, রাজু শ্রীবাস্তবের হৃদপিন্ডে ব্লক ধরা পড়েছে। চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন রাজু। অভিনেতার অসুস্থতার খবর শুনে রাজু শ্রীবাস্তবের স্ত্রীকে ফোন করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

স্ত্রীয়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেছেন তিনি। রাজু শ্রীবাস্তবের সেক্রেটারি ও পি আর অজিত সাক্সেনা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সকালে ঘুম থেকে উঠে হোটেলেরই জিমে যান। এক্সারসাইজ করছিলেন। হঠাৎই বুকে ব্যথা শুরু হয় তাঁর।

এখনও সঙ্কটজনক রাজু শ্রীবাস্তব, রয়েছেন ভেন্টিলেটর সাপোর্টে

মাটিতে লুটিয়ে পড়েন রাজু। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকদের কথায়, জিম করার সময়ই হৃদরোগে আক্রান্ত হয়েছেন রাজু। আপাতত, অভিনেতাকে রয়েছেন চিকিৎসকদের কড়া নজরে।



