HomeTagsRaiganj

raiganj

কলকাতা দক্ষিণ থেকে ফের রায়গঞ্জের প্রার্থী দেবশ্রী, উপনির্বাচন ৪-০ জিততে গেমপ্ল্যানে বদল বিজেপির

যে চারটি কেন্দ্রে উপনির্বাচন হবে, তার মধ্যে দু'টি কেন্দ্রে একুশ সালে জয় পেয়েছিল বিজেপি। মানিকতলা ও বাগদা আসন থেকে জেতে তৃণমূল। কিন্তু, রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণ এই দু'টি কেন্দ্র থেকেই যারা পদ্ম-প্রতীকে লড়েছিলেন তাঁরা বর্তমানে জোড়াফুল শিবিরের সদস্য!

মাছ মাংসের দোকান গুঁড়িয়ে দিয়েছে বিজেপি সরকার, রায়গঞ্জে মানুষের অধিকার নিয়ে সরব মমতা

মুখ্যমন্ত্রীর মতে, "মানুষ কী খাবে সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। আপনি মাছভাত খাবেন না দুধভাত খাবেন এটা আপনার অধিকার। আপনি সালোয়ার পরবেন না শাড়ি পরবেন না প্যান্টজামা পরবেন না মাথায় ওড়না দেবেন, এটাও আপনাদের নিজস্ব অধিকার। এই অধিকার কেউ কখনও কাড়তে পারে না।"

Abhishek Banerjee মঞ্চ ছাড়তেই হুলুস্থুল কাণ্ড, ব্যালট পেপার নিয়ে কাড়াকাড়ি

কোচবিহার থেকে সাগর অবধি তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে নেমেছেন তৃণমূলের সেকেণ্ড ইন কম্যান্ড। কিন্তু জেলায় জেলায় বিশৃঙ্খলা ছবি বারবার উঠে আসছে। কোচবিহার, জলপাইগুড়ির পর এবার বিশৃঙ্খলা ছড়িয়েছে উত্তর দিনাজপুরেও। সোমবার Abhishek Banerjee মঞ্চ ছাড়তেই হুলুস্থুল কাণ্ড, ব্যালট নিয়ে শুরু হল কাড়াকাড়ি।

CPIM: পুলিশ-বাম কর্মীদের খণ্ডযুদ্ধে উত্তাল রায়গঞ্জ, দিনাজপুরে হাওয়া বদল!

পঞ্চায়েত স্তরে তৃণমূলের পাহাড় প্রমাণ দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার উত্তর দিনজাপুরের রায়গঞ্জে জেলাশাসকের দফতরের অভিযান সিপি(আই)এম। জেলা কমিটির ডাকে এদিনের কর্মসূচি ঘিরে পুলিশ-বাম কর্মীদের খণ্ডযুদ্ধে উত্তাল রায়গঞ্জ।  

৮ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা

হাঁসখালির রেশ কাটতে না কাটতেই আরও এক ঘটনার পুনরাবৃত্তি রায়গঞ্জে। বিস্কুটের লোভ দেখিয়ে প্রতিবেশী ৮ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। রায়গঞ্জের শীতগ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। ঘটনায় রায়গঞ্জ মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Raiganj: রায়গঞ্জে উদ্ধার ২৫ জন কিশোর-কিশোরী, শিশু প্রচারের আশঙ্কা প্রশাসনের

রায়গঞ্জে উদ্ধার ২৫ জন কিশোর-কিশোরী, শিশু প্রচারের আশঙ্কা প্রশাসনের। এক প্রাপ্ত বয়স্ক শিক্ষক পড়ুয়াদের ঘুরতে নিয়ে যাচ্ছিলেন। অথচ তাঁর সঙ্গে না বাচ্চাদের অভিভাবকরা কেউ ছিলেন।

মনোনয়ন জমা দিয়েই দলবদলের জল্পনা উস্কে দিলেন রায়গঞ্জে তৃণমূলের সাংসদ প্রার্থী।

মনোনয়ন জমা দিয়েই দলবদলের জল্পনা উস্কে দিলেন রায়গঞ্জে তৃণমূলের সংসদ প্রার্থী। রাজ্য রাজনীতিতে দলবদলে ফার্স্ট বয় বলে পরিচিত তিনি। ২০১৬ বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটের প্রার্থী হয়ে জিতে তিনি বিধায়ক হন তিনি।

Trending Now