নজরবন্দি ব্যুরোঃ মনোনয়ন জমা দিয়েই দলবদলের জল্পনা উস্কে দিলেন রায়গঞ্জে তৃণমূলের সাংসদপ্রার্থী। রাজ্য রাজনীতিতে দলবদলে ফার্স্ট বয় বলে পরিচিত তিনি। ২০১৬ বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটের প্রার্থী হয়ে জিতে তিনি বিধায়ক হন তিনি। আবার সুযোগ বুঝে দলবদল করতে সময় নেননি। বছর ঘুরতেই শাসকদল তৃণমূলে যোগ দেন তিনি।
আরও পড়ুনঃ কংগ্রেসকে তীব্র আক্রমণ করে মমতাকে হুঁশিয়ারি আব্বাসের!


২০১৯ লোকসভায় অবশ্য তৃণমূলের টিকিটেই হেরে যান। এহেন তৃণমূলের ইসলামপুরের বিদায়ী বিধায়ক কানহাইয়ালাল আগরওয়াল এবারে রায়গঞ্জে তৃণমূলের প্রার্থী। আর প্রার্থীপদের মনোনয়ন জমা দিয়েই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফের উস্কে দিলেন দলবদলের জল্পনা। প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পরেই এহেন ইঙ্গিত শাসকদলের জন্য কিছুটা অস্বস্তিকর।
আজ মনোনয়ন জমা দেওয়ার পর তাঁকে দলবদল নিয়ে জানতে চাওয়া হলে তিনি রায়গঞ্জবাসীর কোর্টে বল ঠেলে দিয়ে বলেন “ইসলামপুরের বাসিন্দাদের কথা শুনে দলবদলের সিদ্ধান্ত নিয়েছিলাম। ঠিক সেইভাবে রায়গঞ্জের মানুষের কথা শুনে পরবর্তী সিদ্ধান্ত নেব।”এরপর বিতর্ক আরও উস্কে দিয়ে তিনি জানান এবার যদি তৃণমূলের টিকিটে জেতেন আর সরকার যদি বিজেপি গড়ে তাহলে জনমত নিয়ে দল পরিবর্তন করতেই হবে। তাঁর এহেন মন্তব্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে তৃণমূলের অন্দরে।
মনোনয়ন জমা দিয়েই দলবদলের জল্পনা উস্কে দিলেন রায়গঞ্জে তৃণমূলের সাংসদ প্রার্থী। যে ব্যক্তি মনোনয়ন জমা দিয়েই দলবদলের কথা বলে তাঁকে টিকিট দেওয়া নিয়ে কার্যতই দ্বিধাবিভক্ত দল। এখন দেখার শীর্ষ নেতৃত্ব তাঁর মন্তব্য নিয়ে কি পদক্ষেপ নেয়। তবে মনোনয়ন জমা দিয়ে এমন বিতর্কিত মন্তব্যে দলকে কিছুটা অস্বস্তিতে ফেলে দিলেন তৃণমূল প্রার্থী।









