কংগ্রেসকে তীব্র আক্রমণ করে মমতাকে হুঁশিয়ারি আব্বাসের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কংগ্রেসকে তীব্র আক্রমণ করে বসলেন আইএসএফ সুপ্রিমো আব্বাস সিদ্দিকি। রাজ্যের ৮ দফা নির্বাচনের সবেমাত্র ২ দফা সম্পন্ন হয়েছে। কিন্তু তাঁর মাঝে ফের সংযুক্ত মোর্চার ঐক্যে চিড় ধরল আব্বাসের কথায়। পেরিয়ে গিয়েছে দু’দফা, কিন্তু কোন হাই প্রোফাইল কংগ্রেস নেতাকে প্রচারে দেখা যায়নি এখনো। প্রতিবেশী রাজ্য অসমে একাধিকবার গিয়েছেন রাহুল ও প্রিয়াঙ্কা, কিন্তু বাংলায় কেন তাঁদের একবারও দেখা মিললো না‌? প্রশ্ন তুলেছেন আব্বাস।

আরও পড়ুনঃ মোদী-যোগী থেকে গম্ভীর-রবি কিষান, তৃতীয় দফার আগে রাজ্যে আজ প্রচারের ঝড় বিজেপির।

শুধুমাত্র গত ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে এসেছিলেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। আর তা নিয়েই কংগ্রেসকে বিঁধেছেন পিরজাদা আব্বাস সিদ্দিকি। কংগ্রেসকে তীব্র আক্রমণ করে একটি প্রচার সভায় আব্বাস বলেন, “এটা খুব দুঃখজনক যে প্রচারে কংগ্রেসকে দেখা যাচ্ছে না। আমি জানি না কেন কংগ্রেস আমাদের প্রচারে এখানে আসছে না। একমাত্র তারাই এই প্রশ্নের জবাব দিতে পারে। দক্ষিণ বঙ্গে কিন্তু আমরা কংগ্রেসকে সব জায়গায় সমর্থন জানিয়েছি।”

কংগ্রেস কেরল ও তামিলনাড়ু ও অসমকে যে গুরুত্ব দিচ্ছে, তার সিকিভাগ গুরুত্বও বাংলাকে দিচ্ছে কি না, তা নিয়ে আব্বাসের সন্দেহ প্রকাশ যে একেবারে ভিত্তিহীন নয়, তা বলছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞই। এদিকে তৃণমূলের বিরুদ্ধে লড়তে দেশের প্রায় সব হেভিওয়েট নেতা নেত্রীকে বঙ্গে নিয়ে আসছে বিজেপি। সেই যায়গায় কংগ্রেস যেন নির্বিকার।

অন্যদিকে, শুক্রবার বিকেলে সংযুক্ত জোটের প্রার্থীদের সমর্থনে আয়োজিত উলুবেড়িয়ার এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় কে তীব্র আক্রমণ শানান পিরজাদা। তিনি এদিন বলেন এই বাংলায় পদ্ম ফুল এনেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৮ সালে তিনি এই কাজ শুরু করেন ও আজকেও করছেন। তার দল থেকে তিনি পদ্ম ফুল এর দলে লোক সাপ্লাই করছেন। রাজীব, মুকুল, শুভেন্দু অধিকারীরা এর নমুনা। মমতা কে কটাক্ষ করে আব্বাস বলেন, তিনিও কিছুদিন বাদে ঐ দলে পা দেবেন। তাই ফুল ফোটানো বন্ধ করতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত