নজরবন্দি ব্যুরোঃ মোদী-যোগী থেকে গম্ভীর-রবি কিষান, তৃতীয় দফার আগে রাজ্যে আজ প্রচারের ঝড় বিজেপির। প্রথম দুই দফার ভোট ইতিমধ্যেই মিটে গিয়েছে। এর মধ্যেই বেশ কয়েকবার রাজ্যে এসে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি দ্বিতীয় দফা ভোটের দিনও দুই জায়গায় প্রচার করে গিয়েছেন তিনি। বাংলার মসনদ দখলের লড়াইয়ে মোদীই যে প্রচারের মুখ তা ভালই বুঝেছে রাজ্য বিজেপি।
আরও পড়ুনঃ মেধা ও কাজের বিচারে দেশে মধ্যে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়, অভিনিন্দন মুখ্যমন্ত্রীর


তাই মোদী ম্যাজিকেই ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি। তাই প্রচারে কোন খামতি রাখতে চাইছে না তারা। এদিকে আগামী ৬ তারিখ রাজ্যে তৃতীয় দফার ভোট। তার আগে আজ সুপার স্যাটারডে তে ফের রাজ্যে প্রচারে আসছেন মোদী। তাঁর সঙ্গে রাজ্যে আজ প্রচারে আসার কথা রয়েছে আসার কথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সাংসদ রবি কিষাণ, গৌতম গম্ভীরেরও। শনিবার বাংলায় দু’টি জনসভা রয়েছে মোদীর। প্রথমটি দুপুর পৌনে তিনটেয় হুগলির হরিপালে। সেখানে এ বার বিজেপি প্রার্থী সমীরণ মিত্র। তবে হরিপালে সভা করলেও বলা যেতে পারে হুগলির একাধিক বিধানসভা কেন্দ্রকে নিজের প্রচারের আওতায় আনবেন মোদী। পাশেই সিঙ্গুর। সেখানে এ বার বিজেপি প্রার্থী করেছে তৃণমূলের প্রাক্তন বিধায়ক মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে বেচারাম মান্নাকে।
কঠিন লড়াই সিঙ্গুরে। তার মধ্যে সেখানে কৃষি বনাম শিল্পের দ্বন্দ্ব বহুদিনের। আজকের প্রচারে মোদী সেই দ্বন্দ্ব টেনে কৃষি ও শিল্পের মেলবন্ধন ঘটানোর প্রতিশ্রুতি দিতে পারে বলে মনে করা হচ্ছে। হুগলিতে আর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র তারকেশ্বর। এ বার সেখানে প্রার্থী রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত। ভোটে দাঁড়ানোর পরে সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। তাঁকে জেতাতে মোদীই ভরসা। অন্যদিকে চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে দেখা যাবে এই সভায়। প্রধানমন্ত্রীর দ্বিতীয় সভা বিকেল ৪টে ২৫ মিনিটে সোনারপুর দক্ষিণে। এই কেন্দ্রে বিজেপি-র তারকা প্রার্থী অঞ্জনা বসু। তাঁর বিরোধী তৃণমূলের তারকা প্রার্থী লাভলি মৈত্র। এই সভায় দক্ষিণ ২৪ পরগনার একাধিক প্রার্থীকেও দেখা যেতে পারে। অন্যদিকে শনিবার রাজ্যে আসছেন যোগী। হাওড়ার উলুবেড়িয়া, হাওড়া দক্ষিণ এবং দক্ষিণ ২৪ পরগনার ফলতা ও কুলতলিতে সভা তাঁর। এ দিকে হাওড়ার বাগনান ও সাঁকরাইলে দুটো রোড শো হওয়ার কথা বিজেপি সাংসদ গম্ভীরের।
মোদী-যোগী থেকে গম্ভীর-রবি কিষান, তৃতীয় দফার আগে রাজ্যে আজ প্রচারের ঝড় বিজেপির। কেন্দ্রীয় নেতৃত্ব প্রচার জমালেও পিছিয়ে নেই রাজ্য নেতৃত্বও। নন্দিগ্রামে ভোট মিটতেই রাজ্যের অন্যত্র প্রচারে বেরিয়ে পরেছেন শুভেন্দু অধিকারী। গতকাল মমতার পর আজ উত্তরবঙ্গে যাবেন তিনি। সেখানে মাথাভাঙা ও দিনহাটাতে দু’টি সভা রয়েছে তাঁর। অন্যদিকে প্রচারের ময়দানে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁরও চারটি সভা রয়েছে। হাওড়ার শ্যামপুর, আমতা, উলুবেড়িয়া ও উদয়নারায়ণপুরের প্রচারে থাকবেন দিলীপবাবু। সবমিলিয়ে তপ্ত শনিবারের দুপুরে জমজমাট প্রচারে বিজেপি।









