নজরবন্দি ব্যুরো: সাংহাই র্যাঙ্কিং-এ শ্রেষ্ঠত্বের মুকুট কলকাতা বিশ্ববিদ্যালয়ের।কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে নয়া পালক তা বলাই চলে।সাংহাই র্যাঙ্কিং-এ মেধার বিচারে প্রথম, আর দেশের মধ্যে তৃতীয় কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রথম দশে নাম নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের।
আরও পড়ুনঃ তৃতীয় দফার ভোটে ৬১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন


‘নিঃসন্দেহে গর্বের মুহুর্ত’, জানিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তীর। টুইটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, গবেষক-সহ সকলকেই অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত,শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমীক্ষক সংস্থা একাডেমিক র্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস। সারা পৃথিবীর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গুলিকে নিয়েই বাৎসরিক সমীক্ষা চালায় এই সংস্থা। তাদের প্রকাশিত তালিকাটি ‘সাংহাই র্যাঙ্কিং’ নামেই বেশি পরিচিত।
সেই তালিকায় এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। ‘সাংহাই র্যাঙ্কিং ২০২০’-তে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তবে মেধা বিচারে সবার আগে কলকাতা বিশ্ববিদ্যালয়। আর তালিকায় প্রথম দশে নাম নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের।









