খোলা বাজারেই মিলবে এবার LIC’র শেয়ার । গত একবছর ধরে করোনা কালে প্রচুর ক্ষতি হয়েছে দেশের অর্থনীতির। কোভিড পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনে নিম্নগামী হয়েছে ভারতের অর্থনীতি। সেই পরিস্থিতির সামাল দিতেই বেসরকারিকরণ এবং বিদেশি বিনিয়োগের উপর ভরসা রাখতে চাইছে কেন্দ্র । এবং এই মুহুর্তে দেশের বিমাক্ষেত্রে বিরাট বিদেশী বিনিয়োগের উপর ভরসা রাখছে কেন্দ্র।
কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনে সংসদে বাজেট অধিবেশন শুরু। বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি আগেই ঘোষণা করেছেন, ‘এমন বাজেট আগে কখনও হয়নি’। অর্থাৎ এই বাজেট নজিরবিহীন। কোভিডের প্রতিষেধকের জন্য ৩৫ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
কৃষক আন্দোলন চলছে আগের মতই। কিন্তু তাঁকে তোয়াক্কা না করেই শুক্রবার থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হল। আগামী ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে পৌঁছে বলেন , ‘ নতুন দশকের প্রথম অধিবেশন আজ। এই অধিবেশনে আলোচনার মধ্যে দিয়ে উঠে আসুক অমৃত। স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নপূরণের সময় এসেছে।"
করোনা মহামারীর ফলে অর্থনীতিতে ধস নেমেছে। কেন্দ্রের মোদি সরকার এই আবহে অর্থনীতি চাকা চালু করতে উদ্যোগী হচ্ছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগামী বাজেটে বেশ কিছু চমক থাকবে বলে জানিয়েছেন।
কৃষি আইনের প্রতিবাদে গোটাদেশ সরগরম। পাঞ্জাব,হরিয়ানা,উত্তরপ্রদেশ থেকে কৃষকেরা কেন্দ্রীয় সরকারের এই বিলের প্রতিবাদে বিক্ষোভে মুখর হয়েছে। এখনও পর্যন্ত কেন্দ্রের কোনো আবেদনে সারা দেননি তাঁরা ।
ফের আর্থিক প্যাকেজ ঘোষণা করার ইঙ্গিত কেন্দ্রের। কোভিড প্রকল্পে ‘আত্মনির্ভর ভারত অভিযান’ প্রকল্পে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।