নজরবন্দি ব্যুরো: কৃষকদের জন্য বাজেটে ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দ করলেন অর্থমন্ত্রী। নজিরবিহীন বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি আগেই ঘোষণা করেছেন, ‘এমন বাজেট আগে কখনও হয়নি’। কোভিডের প্রতিষেধকের জন্য ৩৫ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সবমিলিয়ে স্বাস্থ্য খাতে খরচ ১৩৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব। মোট ২ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা বরাদ্দ করছে সরকার। করোনা কালে রেলওয়ের মতো যারা সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে গিয়েছে, তাদের সকলকে ধন্যবাদ জানান নির্মলা। অতিমারি সামাল দিতে আগেই টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্র আরও দু’টি প্রতিষেধক হাতে এসে পৌঁছবে বলে জানান তিনি।
আরও পড়ুন: ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই ৪ শহরে জারি থাকবে নাইট কার্ফু!


চা শ্রমিকদের কল্যাণে ১ হাজার কোটি বরাদ্দ করেছেন তিনি। যাতে বাংলা ও অসমের চা শ্রমিকরা উপকৃত হবেন, বিশেষ করে নারী ও শিশুরা। কলকাতা-শিলিগুড়ি রাস্তা মেরামত করা হবে জানান তিনি। এছাড়াও তৈরি হবে আরও ৮,৫০০ কিলোমিটার জাতীয় সড়ক। পরিযায়ী শ্রমিকদের জন্য এক দেশ, এক রেশন কার্ড। কৃষকদের ঋণ দেওয়া হবে ১৫.৫ লক্ষ কোটি টাকা, এর মধ্যে মৎস্য চাষীরাও রয়েছেন । ৭৫ হাজার কোটি টাকা কৃষকদের দেওয়া হল। ৪৩.৬ লক্ষ কৃষক এর ফলে উপকৃত হয়েছেন। যে সব সরকারি সংস্থা লোকসানে চলছে তা বিক্রি করা হোক। এর ফলে ১ লক্ষ ৭৫,০০০ কোটি টাকা পাওয়া যাবে।আমরা রাজ্যগুলিকে বলছি যে বিপুল পরিমাণ জমি পড়ে আছে বিক্রি করতে। তাতে যে টাকা পাওয়া যাবে তা বিনিয়োগ করা যাবে। উজ্জ্বলা প্রকল্প আরও ছড়িয়ে দিতে হবে যাতে আরও ১ কোটি মানুষ উপকৃত হন। শহরের গ্যাস সরবরাহ ব্যবস্থা আরও প্রসারিত হবে।জাপান থেকে জাহাজ ভারতে এনে পুনর্নির্মাণ হবে, এর ফলে ১.৫ লক্ষ কর্মসংস্থান হবে।৩০ হাজার নতুন বাস রাস্তায় নামবে। যুবকদের কর্মসংস্থানের জন্য নতুন পরিবহন ব্যবস্থা কাজে লাগবে। মেট্রো লাইট, মেট্রো নিউ-দুটি নতুন প্রকল্প চালু হবে। নাসিকেও মেট্রো রেল, চেন্নাই,নাগপুর মেট্রো রেল ফেজ ২১ লক্ষ ২৫ হাজার কোটি টাকা রেলের জন্য বরাদ্দ। রেলের মূলধন খাতে ১ লক্ষ কোটি টাকা ব্যয় হবে।
কৃষকদের জন্য বাজেটে ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দ করলেন অর্থমন্ত্রী। ৮০ কোটি মানুষকে নিখরচায় রেশন দেওয়া হয়েছে, ৪০ কোটি কৃষক ও বয়স্কদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে নগদ। করোনা-কালে ২৭ লক্ষ কোটি টাকার প্যাকেজ আরবিআই-এর। করোনা-কালে ৫টি মিনি বাজেট ঘোষণা করে মোদি সরকার, করোনায় প্রতি ১০ লক্ষে মৃত্যু হার কমেছে উল্লেখযোগ্য হারে।







