আগামী বাজেটে বড় চমক আনতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  করোনা মহামারীর ফলে অর্থনীতিতে ধস নেমেছে। কেন্দ্রের মোদি সরকার এই আবহে অর্থনীতি চাকা চালু করতে উদ্যোগী হচ্ছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগামী বাজেটে বেশ কিছু চমক থাকবে বলে জানিয়েছেন। কীভাবে বাজেট তৈরি করা যায় তা নিয়ে প্রস্তাব পাঠানোর আবেদন জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ “ভারত দূর্বল নয়, সঠিক সময়ে জবাব দিতে জানে”, চিনকে কড়া হুঁশিয়ারি রাজনাথের

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সিআইআই আয়োজিত এক সভায় বলেন,”আগামী বছরের বাজেট হবে নজিরহীন। বেশ কিছু চমক থাকবে সেখানে। গত ১০০ বছরে এই ধরনের বাজেট হয়নি। কিন্তু মহামারীর পরে ইতিহাসের সাক্ষী হতে চলেছে ভারত।তবে এক্ষেত্রে আমার কিছু পরামর্শ, প্রস্তাব দরকার।

তার একটা তালিকা হলে বাজেট তৈরির ক্ষেত্রে সুবিধা হবে। কোনও প্রস্তাব বা পরামর্শ ছাড়া বাজেটে চমক আনা সম্ভব না।” আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ২০২১-২২ সাধারণ বাজেট পেশ হবে। সীতারমন জানিয়েছেন,”এই বাজেটে স্বাস্থ্য, চিকিৎসা ক্ষেত্রে গবেষণা এবং উন্নতি, টেলিমেডিসিনকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

ভোকেশনাল ট্রেনিং এবং স্কিল ডেভলপমেন্টও বিশেষ গুরুত্ব পাবে,কোভিড -১৯ মহামারী দ্বারা ক্ষতিগ্রস্থ হয়েছে এমন অঞ্চলগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।জনসংখ্যা এবং সম্ভাবনার বিচারে ভারতের ভারতের অর্থনীতির বিকাশ বিশ্বের মধ্যে জায়গা করে নেবে। কয়েকটি দেশের পাশাপাশি পাল্টা দিয়ে লড়াই করবে ভারত। বিশ্বের অর্থনীতি দাঁড় করাতে বিশেয অবদান রাখবে ভারত।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত