“ভারত দূর্বল নয়, সঠিক সময়ে জবাব দিতে জানে”, চিনকে কড়া হুঁশিয়ারি রাজনাথের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : “ভারত দূর্বল নয়, সঠিক সময়ে জবাব দিতে জানে”, বেশ কয়েকমাস ধরেই লাদাখ সীমান্ত নিয়ে ভারত-চিনের মধ্যে চলছে সংঘাত। শান্তি শৃঙ্খলার মাঝেও সেই অশান্তি জিয়ে রাখছেই। সীমান্ত থেকে সেনা সরানোর কোনো অভিপ্রায় নেই তাঁদের। তবে এবার চিনকে নিয়ে আবারও মুখ খুললেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন তিনি,হায়দাবাদে ডান্ডিগার্ল এয়ার ফোর্স একাডেমির অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন,”ভারত শান্তি চেয়েছে সবসময়।

আরও পড়ুনঃ করোনা ভ্যাকসিনের আগেই কেরলে সিগেলার হানা, মৃত ১

কিন্তু সহ্যেরও একটা সীমা আছে। আঞ্চলিক সার্বভৌমত্বের সঙ্গে আপোস করা যাবে না।” শুধুতাই নয়, সরকার যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চায় সেই কথাও এদিন তিনি জানান। তিনি বলেন, “সীমান্তে শান্তিবজায় রাখতে গেলে সবচেয়ে আগে দরকার বিশ্বাস।

আগ্রাসন দেখিয়ে জবরদস্তি দখল করা বন্ধ হবে। আন্তর্জাতিক নীতির সন্মান করা হবে।” এছাড়াও এদিন তিনি বলেন, ” চিন কখনই শান্তিপূর্ণ সহবস্থান চাননি। তখনই আসবে যখন বিশ্বাসের জায়গাটা থাকবে। সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার কথা বললেও তারা তাদের শক্তি প্রদর্শন করে চলেছে।

“ভারত দূর্বল নয়, সঠিক সময়ে জবাব দিতে জানে”, এমনকি পাকিস্তানী সেনাদের উস্কে দিয়েও এই অশান্তি জিয়ে রাখছে”। পূর্ব লাদাখে এই অশান্তি কম কিছু নয়। বহুদিন ধরেই সীমান্তে এই উত্তেজনা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে। এইটি শুধুমাত্র দুইটি দেশের মধ্যে আর সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক স্তরে গিয়েও পৌঁছেছে এইটি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত