প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শাহরুখের এই ভিডিয়োর জবাবে লেখেন, “অত্যন্ত সুন্দর ব্যাখ্যা।” উল্লেখ্য, নতুন সংসদ ভবন গড়ে উঠেছে যাঁদের হাত ধরে, তাঁদের উদ্বোধন শেষে অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টাটা গোষ্ঠীর উপর এই নির্মাণকাজের ভার দেওয়া হয়েছিল।
এ ছাড়াও সংসদের সদস্যদের জন্য লাউন্জ, লাইব্রেরি, বিভিন্ন কমিটির ঘর, খাওয়া দাওয়ার জায়গা এবং সুবিস্তৃত পার্কিং স্পেস রয়েছে৷ সংসদ ভবনের অন্দরসজ্জায় ভারতের তিনটি জাতীয় প্রতীক পদ্ম, ময়ূর এবং বট গাছকে ফুটিয়ে তোলা হয়েছে৷