নিট ও নেটকাণ্ডে উত্তাল গোটা দেশ। দুই পরীক্ষারই প্রশ্নফাঁস হয়েছে। জুনের নেট পরীক্ষা কার্যত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এনটিএ। আজ আবার নিট-ইউজি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। ফলে, এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা আসন্ন লোকসভার অধিবেশনে এনডিএ সরকারকে 'চেপে' ধরতে পারেন বলেই রাজনৈতিক মহলে আশঙ্কা।
গত ১৩ জুন সুপ্রিম কোর্ট এই পরীক্ষায় ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস বা বাড়িতে নম্বর দেওয়ার বিষয়ে নির্দেশ দিয়েছিল পুনরায় পরীক্ষার। শনিবার দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় সরকার এই গোটা পরীক্ষার তদন্তভার দিল সিবিআই-কে।
একদিকে, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা। অন্যদিকে, গবেষক-অধ্যাপকদের নির্বাচনী পরীক্ষা। নিট (NEET) অর্থাৎ, চিকিৎসাবিজ্ঞান পড়বার জন্য যে পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষার প্রশ্নফাঁস হল। তথৈবচ ইউজিসি-নেট (UGC-NET) পরীক্ষায়। তফাৎ একটাই, নেট (NET) বাতিল হয়েছে, নিট (NEET) এখনও হয়নি। মজার কথা, দু'টোই সর্বভারতীয় স্তরের অন্যতম গুরুত্বপূর্ণ দুই পরীক্ষা।
'নিট' (NEET) পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল গোটা দেশ। রাজধানী দিল্লিতে চলছে প্রতিবাদ। ইতিমধ্যেই নিট কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছেন ১৮ জন। এরপরেই একই রকম প্রশ্নফাঁসের অভিযোগে গবেষণা ও কলেজ শিক্ষকদের যোগ্যতা অর্জনের পরীক্ষা নেট (UGC-NET) বাতিল হয়। তবে, নিট পরীক্ষা বাতিল করা হয়নি।
তিনিই ভুয়ো পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে পাঠাতেন। বদলে আসল পরীক্ষার্থীদের থেকে টাকা নিতেন। বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্রে রমরমিয়ে চলছিল এই চক্র।