গত ১৩ জুন সুপ্রিম কোর্ট এই পরীক্ষায় ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস বা বাড়িতে নম্বর দেওয়ার বিষয়ে নির্দেশ দিয়েছিল পুনরায় পরীক্ষার। সেই নির্দেশ মত ১৫৬৩ জন পরীক্ষার্থীর জন্য ফের আয়োজন করা হয়েছে নিট পরীক্ষার (NEET Re-examination)। তালিকায় নাম রয়েছে প্রথম দশে নাম থাকা টপারদেরও। গ্রেস মার্কস প্রাপ্ত পরীক্ষার্থীরাই আজ আবার পরীক্ষায় বসবে। আজ দুপুর ২ টো থেকে শুরু হবে পরীক্ষা। চলবে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত। দেশজুড়ে মোট ৭টি কেন্দ্রে পরীক্ষা হবে। এর মধ্যে ৬টি কেন্দ্রই নতুন।
ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি ২০২৪-এর ফলাফল প্রকাশের পর থেকেই অভিযোগ উঠেছিল দুর্নীতির। একসঙ্গে ৬৭ জন প্রথম স্থান দখল করার পরই শুরু হয় বিতর্ক। গত ১৩ জুন সুপ্রিম কোর্ট এই পরীক্ষায় ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস বা বাড়িতে নম্বর দেওয়ার বিষয়ে নির্দেশ দিয়েছিল পুনরায় পরীক্ষার। শনিবার দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় সরকার এই গোটা পরীক্ষার তদন্তভার দিল সিবিআই-কে।



কেন্দ্রের নির্দেশ, নিট-ইউজি নিয়ে এখনও পর্যন্ত যত অনিয়মের অভিযোগ উঠেছে, তার তদন্ত করবে সিবিআই। পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হবে। পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতেই এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার একটি বিবৃতি জারি করে সিবিআই তদন্তের নির্দেশের কথা জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।
NEET কেলেঙ্কারির তদন্তে CBI, আজ ফের পরীক্ষা 1563 জনের

বিবৃতিতে বলা হয়েছে, ‘নিট পরীক্ষা নিয়ে নির্দিষ্ট কিছু অনিয়মের অভিযোগ উঠেছে। পরীক্ষাকেন্দ্রে টুকলি করা, এক জনের পরীক্ষা অন্য জনের দেওয়া, অসৎ উপায় অবলম্বন করা ইত্যাদি অভিযোগ রয়েছে। শিক্ষা মন্ত্রক বিষয়টি খতিয়ে দেখেছে। পরীক্ষার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে সিবিআইয়ের হাতে এর তদন্তভার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এদিকে আজ পুনরায় নিট পরীক্ষা হবে। ফল প্রকাশ হবে ৩০ জুন। তবে সকলের মনেই একটা প্রশ্ন, আবার প্রশ্ন ফাঁস হবে না তো?










