নিটের প্রশ্নফাঁস, তবুও কেন বাতিল হল না পরীক্ষা! শিক্ষামন্ত্রীর জবাবদিহি কতটা যুক্তিপূর্ণ?

ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল গোটা দেশ। রাজধানী দিল্লিতে চলছে প্রতিবাদ। ইতিমধ্যেই নিট কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছেন ১৮ জন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সর্বভারতীয় অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা ‘নিট’ (NEET) পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল গোটা দেশ। রাজধানী দিল্লিতে চলছে প্রতিবাদ। ইতিমধ্যেই নিট কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছেন ১৮ জন। এরপরেই একই রকম প্রশ্নফাঁসের অভিযোগে গবেষণা ও কলেজ শিক্ষকদের যোগ্যতা অর্জনের পরীক্ষা নেট (UGC-NET) বাতিল হয়। তবে, নিট পরীক্ষা বাতিল করা হয়নি। কেন বাতিল করা হল না ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা? জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

আরও পড়ুন: লাগু হল নতুন প্রশ্নফাঁস বিরোধী আইন, কঠোর শাস্তির নিধান কেন্দ্রের

ধর্মেন্দ্র প্রধান মনে করছেন, ২০০৪ ও ২০১৫ সালেও এরকম প্রশ্ন ফাঁস হওয়ার কারণে পরীক্ষা বাতিল হয়েছিল। কিন্তু সেবার কেলেঙ্কারির মাত্রা ছিল ব্যাপক। এবারে প্রশ্নপত্র ফাঁস হলেও তা অল্পসংখ্যক পড়ুয়াদের কাছেই পৌঁছেছে। এই পরিস্থিতিতে পরীক্ষা বাতিল করলে লক্ষ লক্ষ পড়ুয়া যাঁরা স্বচ্ছতার সঙ্গেই পরীক্ষায় পাশ করেছিলেন তাঁদের সঙ্গে অন্যায় হবে। একই সঙ্গেই ধর্মেন্দ্র বলেছেন, সুপ্রিম কোর্টে যেহেতু মামলা চলছে তাই শীর্ষ আদালত এ বিষয়ে যে রায় দেবে সেটাই চূড়ান্ত হবে।

নিটের প্রশ্নফাঁস, তবুও কেন বাতিল হল না পরীক্ষা! শিক্ষামন্ত্রীর জবাবদিহি কতটা যুক্তিপূর্ণ?
নিটের প্রশ্নফাঁস, তবুও কেন বাতিল হল না পরীক্ষা! শিক্ষামন্ত্রীর জবাবদিহি কতটা যুক্তিপূর্ণ?

সর্বভারতীয় অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-কে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। কারণ, ফলাফল প্রকাশের পর দেখা গিয়েছে, প্রথম স্থানে রয়েছেন ৬৭ জন! আর প্রত্যেকেই পেয়েছেন ফুলমার্কস। অর্থাৎ, ৭২০-র মধ্যে ৭২০! এনটিএ-এর তরফে দাবি করা হয়, একটি প্রশ্নে ভুল থাকায় এবং পাশাপাশি প্রশ্নপত্র পেতে দেরী হওয়ার কারণে গ্রেস নম্বর দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট গ্রেস নম্বর পাওয়া ১৫৬৩ জনের পরীক্ষা বাতিল করেছে বহু মামলা রুজু হয়েছে।

নিটের প্রশ্নফাঁস, তবুও কেন বাতিল হল না পরীক্ষা! শিক্ষামন্ত্রীর জবাবদিহি কতটা যুক্তিপূর্ণ?

নিটের প্রশ্নফাঁস, তবুও কেন বাতিল হল না পরীক্ষা! শিক্ষামন্ত্রীর জবাবদিহি কতটা যুক্তিপূর্ণ?

এর আগেই নিটকাণ্ডে গ্রেফতার হন ১৩ জন। আজ ঝাড়খন্ড থেকে মূল অভিযুক্ত সিকেন্দার সহ আরও ৪ জনকে গ্রেফতার করেছে বিহার পুলিশ। সব মিলিয়ে নিটকাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা হল ১৮। অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য বিহারে নিয়ে আসা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সিকেন্দার নামে এই ব্যক্তি এই কেলেঙ্কারির মূল পান্ডা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন