শুক্রবার সকালে ঘটে গেল এক ভয়ানক ঘটনা। বৃদ্ধা মা ছেলেকে ভাত দিতে পারেনি সেই রাগেই তাঁকে গলা টিপে খুন করল ছেলে। এই ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়ে গেছে এলাকায়। ইতিমধ্যে ছেলেকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এরম ভয়ঙ্কর ঘটনা সামনে আসতেই তোলপাড় হয়ে গিয়েছে নেটপাড়া।
বরাবরই উরফি তার পোশাকের জন্য খবরের শিরোনামে উঠে আসে। সেই পোশাকের জন্য আগে বহুবার খুনের হুমকি পেয়েছিলেন উরফি। এবার আবার সহকারি পরিচালকের কাছ থেকে হুমকি পেলেন উরফি। হুমকি পেয়েই সয়াসরি আদালতের দ্বারস্ত হলেন উরফি।
শনিবার পুলিশি ঘেরাটোপের মাঝেই মৃত্যু হয় আতিক আহমেদের। জয় শ্রীরাম স্লোগান দিয়ে প্যেন্ট রেঞ্জ থেকে গুলি চালাতে দেখা যায় ধৃতদের। সেই ঘটনা নিয়ে সকাল থেকে কড়া প্রতিক্রিয়া মিলেছে তৃণমূলের নেতাদের তরফে। এবার তা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উত্তরপ্রদেশে নৈরাজ্য এবং আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। এই দৃশ্যে আমি স্তম্ভিত!
পুলিশের ঘেরাটোপে উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরাফকে খুন। উপস্থিত ছিল সংবাদমাধ্যম। ঘটনাস্থল থেকেই গ্রেফতার হয়েছে তিন অভিযুক্ত লাভলেশ তিওয়ারি, সানি এবং অরুণ মৌর্য। তাঁদেরকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে সিবিআই। ধৃতরা পুলিশের কাছে জানিয়েছে, উত্তরপ্রদেশের সবথেকে বড় মাফিয়া হয়ে ওঠাই তাঁদের প্রধান লক্ষ্য ছিল। এমন কাউকে তাঁরা খুব করতে চেয়েছিল, যাতে সরাসরি মানুষের নজরে আসা যায়। সেকারণেই আতিককে টার্গেট করেছিল তাঁরা।
ছোটবেলার বন্ধুকে খুন করার ঘটনা ফের সামনে এলো। তথ্য সূত্রে জানা যাচ্ছে সোমবারই খুন করা হয়েছে ওই যুবককে। এলাকার মাঠ থেকে উদ্ধার হয় দেহ। রক্ত মাখা দেহ সামনে আসতেই চাঞ্চল্য পরে যায় এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রেমিকের পরামর্শে নিজের স্বামীকে খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় হল এলাকা। তাঁর চেয়ে ও বড় ঘটনা হল নিজে খুন করে এতদিন স্বামীর মৃত্যুকে আত্মহত্যা বলে চালাচ্ছিল ওই মহিলা। একটি ভিডিও প্রকাশ্যে আসতে পুরো ঘটনা সবার সামনে আসে।