নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার সকালে ঘটে গেল এক ভয়ানক ঘটনা। বৃদ্ধা মা ছেলেকে ভাত দিতে পারেনি সেই রাগেই তাঁকে গলা টিপে খুন করল ছেলে। এই ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়ে গেছে এলাকায়। ইতিমধ্যে ছেলেকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এরম ভয়ঙ্কর ঘটনা সামনে আসতেই তোলপাড় হয়ে গিয়েছে নেটপাড়া।



ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শহরের তিন নম্বর ওয়ার্ডে। পুলিশ সুত্রে জানা গেছে আলিপুরদুয়ার এলাকায় কলেজ পাড়াতে এক ষাটোর্ধ্ব মহিলা তার ছেলের সাথে থাকতো। ওই মহিলার নাম মীরা বিশ্বাস এবং ছেলের নাম গৌরাঙ্গ বিশ্বাসের।



প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে বৃহস্পতিবার রাতে ছেলে গৌরাঙ্গ বিশ্বাস রাত ১২ টার পর বাড়ি ফেরে। সেই সময় বৃদ্ধার কাছে ভাত চাইলে ভাত দিতে পারেনি বৃদ্ধা মা। এরপর ছেলে হাড়িতে দেখে ভাত নেই। এরপর সেই রাগে প্রথমে মারতে শুরু করে। এবং পরে গলা টিপে খুন করে দেন মাকে। এরপরই বৃদ্ধা লুটিয়ে পরে বিছানাতে।
বৃদ্ধা মা ভাত দেয়নি! এরপরই বৃদ্ধা লুটিয়ে পরে বিছানাতে

প্রতিবেশী সুত্রে আরও জানা গেছে যে প্রায়ই মদ্যপান করে মাকে মারধর করত ছেলে। প্রথমে প্রতিবেশী ভেবেছিল হয়তো সেদিন রাতে ঝামেলা ঠিক হয়ে গেছে। কিন্তু পরে সকালে বৃদ্ধার কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশী এসে দেখে বৃদ্ধার মৃত দেহ পরে রয়েছে। এরপর তারা পুলিশকে খবর দিলে পুলিশ সরাসরি এসে ছেলেকে গ্রেপ্তার করে। সেই সময় ঘরেই ছিল তিনি।







