দ্রুত খুলছে স্কুল, জরুরি বৈঠকে রাজ্য সরকার। রাজ্য শিক্ষা দফতর থেকে স্কুল খোলার চিন্তাভাবনা শুরু হয়েছে। শুক্রবার এ প্রসঙ্গে মুখ্যসচিবকে চিঠিও দিয়েছে তারা। প্রাথমিক ভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলার প্রস্তাব দেওয়া হয়েছে। শিক্ষা দফতরের সেই প্রস্তাব খতিয়ে দেখবে বিশেষজ্ঞ কমিটি। একই সঙ্গে পড়ুয়াদের স্বাস্থ্যের বিষয় নিয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে আলোচনা করে মতামত নেওয়া হবে। স্কুল খোলার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার।
দেশজুড়ে বাড়ছে ওমিক্রনের সংখ্যা। বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যাও। করোনার নতুন ভেরিয়েন্ট নিয়ে আশঙ্কায় চিকিৎসকরা। এই সময় স্কুল-কলেজ কী চালু রাখা সম্ভব? সে নিয়ে জেলা শাসকদের কাছে রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।