Rossogolla Receipe: বহু চেষ্টা করেও রসগোল্লা নরম হচ্ছে না? এই পদ্ধতি অবলম্বন করে বাড়িতে বানিয়ে নিন নরম গরম রেসিপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা বললেই মাথায় আসে রসগোল্লার নাম। রসগোল্লা বাঙালীর প্রিয় মিষ্টি। রসগোল্লা ছাড়া বাঙালীর খাওয়া সম্পূর্ণ হয়না, শেষ পাতে রসগোল্লা চাই। তবে অনেকে বাড়িতে চেষ্টা করেও নরম রসগোল্লা বানাতে পারেননা। তবে এই পদ্ধতি অবলম্বন করলে রসগোল্লা অবশ্যই নরম হবে।

আরও পড়ুনঃ কি করে বানাবেন জিভে জল আনা তেতুলের লোভনীয় আচার! জেনে নিন অনবদ্য পদ্ধতি

Soft Spongy Rasgulla - રસગુલ્લા | Rasgulla Bengali Sweet Recipe | Easy  Rasgulla at Home

উপকরণ:
দুধ এক- লিটার
পাতি লেবু- একটি
ময়দা হাফ- চামচ
চিনি -পরিমাণ মত
জল- তিন কাপ

Traditional Bengali Milk Based White Soft Sponge Rasgulla Made With Chenna  Fat: 10 Percentage ( % ) at Best Price in Mathura | Vishnu Misthan & Juice  Center

পদ্ধতি
প্রথমে দুধ গরম করে তা ঠাণ্ডা করার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। এর পর ৩০ মিনিট বা এক ঘণ্টা দুধ ঠাণ্ডা করার পর দুধ কাটানোর জন্য দুধের মধ্যে লেবু দিয়ে দিতে হবে। এরপর দুধ আবার গরম করতে বসিয়ে তার মধ্যে লেবুর রস দিয়ে দিতে হবে। এর পর দুধ ছানা হয়ে গেলে সেটি নামিয়ে নিতে হবে। তারপর সেই ছানা ভালো করে কাপড়ে ছেকে নিতে হবে। এর পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে কাপড় পেঁচিয়ে রাখতে হবে। এরপর ছানা টি পুরোপুরি ঠাণ্ডা হয়ে গেলে জল ঝরিয়ে নিতে হবে। এরপর ছানা গুলি ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। যাতে তার মধ্যে কোন শক্ত দানা না থাকে।

বহু চেষ্টা করেও রসগোল্লা নরম হচ্ছে না? প্রথমে দুধ গরম করে তা ঠাণ্ডা করার জন্য ফ্রিজে রেখে দিতে হবে

Tips and tricks to make soft rasgullas at home; check out step-by-step  recipe - Hindustan Times

এটিই হচ্ছে আসল পদ্ধতি যত ভালভাবে ছানা মিহি করতে পারবেন রসগোল্লা তত ভালো হবে। এর পর এই ছানা গোল গোল বলের আকারে গড়ে নিতে হবে। এরপর একটি পাত্রের মধ্যে জল গরম বসিয়ে তার মধ্যে তিন কাপ জল এবং এক কাপ চিনি দিয়ে দিতে হবে। এরপর তার মধ্যে এলাচ দানা দিয়ে ফোটাতে হবে যতক্ষণ না জল রসগোল্লার রসের মত ঘন হয়। এরপর ওই রসের মধ্যে ওই ছানার বল গুলো দিয়ে দিতে হবে। এরপর কিছুক্ষণ ধরে গরম করতে হবে। এরপর লক্ষ করতে পারবেন রসগোল্লা গুলো ফুলে উঠেছে। যখন রসগোল্লা গুলো ভালমত ফুলে উঠবে, তখন বুজবেন যে রসগোল্লা তৈরি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন