নজরবন্দি ব্যুরো: প্রথমে প্রেমিকার জন্মদিন উদযাপন কিন্তু সেই খুশির মুহূর্ত যে কিছু সময়ের মধ্যেই অন্য রূপ নিয়ে নেবে তা হয়তো কল্পনাও করা যায়নি। যে ছুরি দিয়ে কেক কাটল সেই ছুরি দিয়েই প্রেমিকার গলা কেটে খুন করল যুবক। এমন নৃশংস ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: Mamata Banerjee: উত্তরপ্রদেশে নৈরাজ্য এবং আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, আতিক খুনের ঘটনায় সরব মমতা



পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম প্রশান্ত (২৬)। গত মঙ্গলবার তার প্রেমিকা নব্যার জন্মদিন ছিল। কিন্তু কাজের চাপে ওইদিন জন্মদিন উদযাপন করা সম্ভব হয়নি। ফলে শুক্রবার লাগেরে নিজের ফ্ল্যাটেই প্রেমিকার জন্য গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিল। রাতে যুবতী কেক কাটে। ছুরি দিয়ে প্রেমিকার গলায় আঘাত করার পর একের পর এক কোপে প্রেমিকাকে হত্যা করে।

মৃত যুবতী পুলিশ বিভাগের ইন্টারনাল সিকিওরিটি ডিভিশনে কাজ করতেন। প্রশান্ত তাঁর দূর সম্পর্কের আত্মীয় ছিলেন। দীর্ঘ ছয় বছরের সম্পর্ক দুজনের। সম্প্রতি প্রশান্তের সন্দেহ হয় তাঁর প্রেমিকা অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান সন্দেহের জেরেই এই হত্যাকাণ্ড হয়েছে।

প্রেমিকার জন্মদিন পালনের পর নৃশংস হত্যা, যুবকের হাতে খুন বছর চব্বিশের তরুণী
অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, পুলিশি জেরায় ধৃত প্রশান্ত জানায় কেক কাটার পর এক ব্যক্তির সঙ্গে লাগাতার মেসেজে কথা বলে যাচ্ছিল তার প্রেমিকা। এই কারণেই রাগের মাথায় গলা কেটে দেয়। মৃত্যু নিশ্চিত করতে ছুরি দিয়ে পরপর কোপ মারা হয়।









